বিধান নস্কর: অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ উঠেছে বারবার। এবার রক্ত ঝরল যাত্রীর। অ্যাপ বাইক চালকের মারধরে রক্ত ঝরল যুবকের। মাথা ফেটে গিয়েছে তাঁর। মধ্যমগ্রাম থানার অভিযোগ দায়ের করা হয়েছে।
ঠিক কী হয়েছিল? নারায়ণপুরে সারদা পল্লির বাসিন্দা অভিজিৎ মাইতি জানান, গত বৃহস্পতিবার রাতে কর্মস্থলে যাওয়ার জন্য অ্যাপ বাইক বুক করেন। বুকিংয়ের পর নির্দিষ্ট ঠিকানায় বাইক চালক এসে পৌঁছন। অনলাইন বুকিং ক্যান্সেল করার দাবি জানান। চালকের প্রস্তাবে রাজি হননি যাত্রী। তিনি প্রয়োজনে বেশি টাকা দিয়ে গন্তব্যে পৌঁছতে চান বলেই জানান। তাতেই অ্যাপ বাইক চালকের সঙ্গে যাত্রীর বচসা বেঁধে যায়। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
[আরও পড়ুন: আট মাসের অন্তঃসত্ত্বা, জিমে কসরতে ব্যস্ত শুভশ্রী, ‘আপনি কি ঠিক করছেন?’ কটাক্ষ হবু মাকে]
এরপর অন্য অ্যাপ বাইক বুক করেন ওই যাত্রী। অন্য ব়্যাপিডো চড়ে বারাকপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। যাত্রীর পিছু নিয়ে ওই অ্যাপ বাইক চালক মধ্যমগ্রাম ব্রিজের কাছে পৌঁছয়। বাইক থামিয়ে র্যাপিডো চালক ও যাত্রীকে মারধর করে। মাথায় ইটের আঘাতও করে। মাথা ফেটে যায় যাত্রীর। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। মধমগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা! বিরাট কোহলির পরিবারে আসছে নতুন সদস্য?]
সর্বশেষ খবর
-
ভিনির জোড়া গোলে ‘থ্রি স্টার’ ব্রাজিল, গ্রুপ শীর্ষে থেকেই নকআউটে সাম্বা বয়েজ
-
সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
-
কঠিন সময়ে অলকাকে বিশেষ বার্তা শানু ও শানের, কী বললেন তাঁরা?
-
ভারতে ঢুকেছিল তিনটি পাকিস্তানি বিমান, এয়ার ইন্ডিয়া বিপত্তির এক সপ্তাহ আগে
-
সারান্ডায় তাড়া খেয়ে বাংলামুখী, ১৪ বছর পর ‘ঘরে’ই আশ্রয় নাকি আত্মসমর্পণ মাওবাদী আকাশের?