সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে হোটেলে বিজেপির বৈঠক, সেখানেই সপরিবারে জিতেন্দ্র তিওয়ারি! এই নিয়ে সোমবার রাত থেকেই তোলপাড় রাজ্য-রাজনীতি। আসানসোলের প্রাক্তন মেয়র বিষয়টিকে সম্পূর্ণ কাকতালীয় বলে দাবি করলেও তাতে থামেনি দলবদলের জল্পনা। এই পরিস্থিতিতে টুইটে নিজের অবস্থান স্পষ্ট করলেন জিতেন্দ্র তিওয়ারি।
মঙ্গলবার দুপুরে একটি টুইট করেন দাপুটে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। সেখানে তিনি লেখেন, “একদল বিজেপির সঙ্গে আমার যোগসূত্র তৈরির চেষ্টা করছে। যা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ৪৮ ঘণ্টার মধ্যে আমি আবার দিদির হয়ে কাজে যুক্ত হব। দিদির সঙ্গে ছিলাম, আছি। আমার সামর্থ মতো দলের জন্য করব।”
It is very painful to see that a section is trying to link me with BJP which is false. I am with Didi and in next 48 hours I will start working actively for Didi on ground to strengthen our party as per my capacity.
— Jitendra Tiwari (@JitendraAsansol) December 29, 2020
[আরও পড়ুন: ‘দিদিকে বক্ষ মাঝে রাখব’, গাইলেন শাহকে মধ্যাহ্নভোজ খাওয়ানো বাসুদেব বাউল]
ঠিক কী কারণে এহেন টুইট করলেন জিতেন্দ্র তিওয়ারি? ঘটনার সূ্ত্রপাত সোমবার। এদিন রাতে বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল বৈঠক ছিল বিজেপির। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শান্তনু ঠাকুর-সহ একাধিক বিজেপি নেতা। সোমবার রাতে ওই হোটেল থেকেই সপরিবারে বেরতে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে। খুব স্বাভাবিকভাবেই দুই-দুই চার করে ফেলে রাজনৈতিক মহল। ধরেই নেওয়া হয় বিজেপির বৈঠকে ডাক পেয়েছেন জিতেন্দ্র। কানাঘুঁষো শুরু হয়, দলবদল এবার সময়ের অপেক্ষা। এরপরই আসানসোলেন প্রাক্তন মেয়র জানিয়েছিলেন, বিষয়টি সম্পূর্ণ কাকতালীয়। পরিবারের সঙ্গে সময় কাটাতেই ওই হোটেলে যাওয়া। কিন্তু তাঁর এই ব্যাখায় কর্ণপাত না করেই বিজেপি যোগ নিয়ে জল্পনা ক্রমশ জোরালো হতে থাকে। এরপরই মঙ্গলবার দুপুরে টুইটটি করেন জিতেন্দ্র।
সর্বশেষ খবর
-
অতিরিক্ত প্রোটিন খেয়ে বিপাকে? পাতে রাখুন এই খাবার, ডায়েট বদলেই মুশকিল আসান
-
দীর্ঘ ‘অসুস্থতা’, এবার ইস্তফা কাটোয়া পুরসভার চেয়ারম্যানের
-
ফেরার সুশান্ত ঘোষ! গাড়ি নিয়ে ওড়িশা সীমানায় কাউন্সিলরের পরিবার, আটকাল পুলিশ
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?