Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
North Dinajpur

প্রতিবেশী বোনকে পালাতে সাহায্য! রাগে মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি কিশোরীর বাবার

এই ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছে।

শংকর কুমার রায়
শংকর কুমার রায়

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৮:৫৩

link
শংকর কুমার রায়
শংকর কুমার রায়

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৮:৫৩

options
link
প্রতিবেশী বোনকে পালাতে সাহায্য! রাগে মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি কিশোরীর বাবার zoom
প্রতীকী ছবি।
Advertisement

প্রতিবেশী বোন বাড়ি ছাড়া হয়েছে কয়েকদিন আগে। তাকে নাকি পালাতে সাহায্য করেছে কিশোরী। সেই আক্রোশে মাধ্যমিক পরীক্ষার্থী ওই কিশোরীকে লক্ষ্য করে গুলি চালাল প্রতিবেশী কাকা। রবিবার রাতে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর থানার গোবিন্দপুর পঞ্চায়েতের নন্দ লাড়ুখুয়া এলাকায় নৃশংস ঘটনাটি ঘটে।

রবিবার সকালে স্থানীয় লাল‌ মিঞার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সন্দেহ নিহত নাবালিকা তার মেয়েকে পালাতে সাহায্য করেছিল। সেই আক্রোশেই সম্ভবত লাল মিঞা ওই নাবালিকাকে লক্ষ্য করে গুলি চালায়। কিশোরীর বুকে গুলি চালিয়ে খুন করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

জানা গিয়েছে মৃত কিশোরীর নাম সানজুরা বেগম। বছর ষোলোর ওই কিশোরীর আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে স্থানীয় লাল‌ মিঞার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সন্দেহ নিহত নাবালিকা তার মেয়েকে পালাতে সাহায্য করেছিল। সেই আক্রোশেই সম্ভবত লাল মিঞা ওই নাবালিকাকে লক্ষ্য করে গুলি চালায়। কিশোরীর বুকে গুলি চালিয়ে খুন করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গুলিবিদ্ধ কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, এই ঘটনার পর থেকে এলাকাছাড়া অভিযুক্ত লাল মিঞা। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ইসলামপুরের পুলিশ সুপার রাকেশকুমার সিং বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.