সম্যক খান, মেদিনীপুর: এবার সাংসদ-অভিনেতা দেবের (Dev) গ্রাম মহিষদায় আক্রান্ত যুব তৃণমূলের (TMC) বুথ সভাপতি। গুরুতর অসুস্থ অবস্থায় মেদিনীপুর হাসপাতালে ভরতি ওই যুবক। শাসকদলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে ওই যুবকের উপর। যদিও বিজেপির দাবি, শাসকদলের গোষ্ঠীকোন্দের কারণেই এই ঘটনা।
সোমবার রাতে মহিষদা গ্রামে বিজেপির তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ওই সভার পরই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় যুব তৃণমূলের বুথ সভাপতি তাপস দাসের উপর। বেধড়ক মারধর করা হয় তাঁকে। খুন ও বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। কোনওক্রমে প্রাণে বেঁচে যান তাপস। গুরুতর জখম অবস্থায় রাতেই তাঁকে ভরতি করা হয় মেদিনীপুর হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ঘটনার পর থেকেই থমথমে মহিষদা। ঘটনার নেপথ্যে আদতে কারা রয়েছে, তাঁদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন:রাজ্যে সামান্য কমল দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার কোভিড গ্রাফ]
শাসকদলের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার কারণেই পরিকল্পনামাফিক এদিন হামলা করা হয়েছিল তাপসের উপর। যদিও এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। তাদের কথায়, শাসকদলের অন্তর্কলহের কারণেই এই ঘটনা। আর গোটা বিষয়কে ধামাচাপা দিতে বিজেপির উপর দোষ দেওয়া হচ্ছে। পাশাপাশি, এদিন শাসকদলের বিরুদ্ধে তাঁদের সভায় বোমাবাজির অভিযোগও করেন বিজেপি কর্মীরা। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব ও হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল। সব মিলিয়ে অভিযোগ-পালটা অভিযোগে সরগরম কেশপুর।
[আরও পড়ুন:রাস্তায় দাঁড়িয়ে ‘প্রেম’! আদিবাসী মহিলা ও যুবককে ক্লাবে বেঁধে বেধড়ক মার স্থানীয়দের]
সর্বশেষ খবর
-
দুবাইতে ভয়ংকর দুর্ঘটনা! মিনিবাস-ট্রাকের সংঘর্ষে মৃত্যু বহু ভারতীয়র
-
গুজরাটে ‘ভুতুড়ে’ বুলডোজারে গুঁড়িয়ে গেল ১০০ বাড়ি! পুরসভা বলল, ‘আমরা জানিই না’
-
পরপর পদত্যাগের পর চেয়ারম্যানের মুখে বিজেপির প্রশংসা, তৃণমূলের বেদখল দমদম উত্তর পুরসভা
-
শপিংমল-পার্কে ঘুরছে বুনো ভাল্লুক! আতঙ্কে স্তব্ধ শহর, বন্ধ ১০০ স্কুল, দিশেহারা প্রশাসন
-
তৃণমূল কার্যালয়ে শাড়ির স্তূপ, অতিথিশালায় মিলল কন্ডোমের প্যাকেট! হুলস্থূল বাঁকুড়ায়