বাবুল হক, মালদহ: আর জি কর আবহে বাংলায় ফের নির্যাতিতা এক মহিলা। বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য মালদহের হবিবপুরে। পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব।
জানা গিয়েছে, মালদহের হবিবপুরের বাসিন্দা ওই মহিলা। কালীপুজোর রাতে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। রাত ৯ টা নাগাদ আচমকা অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার জোরপূর্বক মহিলার বাড়িতে ঢোকে। তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার আর্তনাদে তাঁর বাবা-মা ও প্রতিবেশীরা ছুটে আসেন। তখনই অভিযুক্ত ছুটে পালায়। এখানেই শেষ নয়, পরবর্তীতে নির্যাতিতা ও তাঁর বাবা-মাকে মারধরও করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা জানান, পরের দিন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে তাঁকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়।
শেষমেষ অভিযোগ নেয় থানা। কিন্তু অভিযুক্ত ওই সিভিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। পরবর্তীতে হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ওই নির্যাতিতা মহিলা মালদহের পুলিশ সুপারের দ্বারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব।
সর্বশেষ খবর
-
পুজো মিটতেই পুরভোট, নির্বাচনে বিজেপির কলকাতার ইনচার্জ সুকান্ত, টিমে আর কারা?
-
তৃণমূল আমলে জমি দখল, ফেরত চাওয়ায় বিজেপিকর্মী উপর হামলা! আহত ৫
-
শ্যামাপ্রসাদের মৃত্যুরহস্য নিয়ে আসছে ‘কেশরী হত্যা?’, অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে সুকান্ত মজুমদার
-
পুরুষ দলের মুখোমুখি পাকিস্তানের মহিলা ক্রিকেট দল, ট্রফি জিততে ‘চক দে’র ছক পাক কর্তাদের!
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই যাদবপুরে ‘সাফাই অভিযান’! মোছা হবে ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন