শাহজাদ হোসেন, ফরাক্কা: পারিবারিক অশান্তির জের। তিন সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ মহিলার। নদীর পাড় থেকে এক শিশুকন্যার দেহ উদ্ধার হয়েছে। তবে দীর্ঘক্ষণ কেটে গেলেও নিখোঁজ মা-সহ তাঁর দুই সন্তান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘি থানার কাবিলপুরে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই রেবিনা খাতুন নামে ওই মহিলা বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তাঁর তিন সন্তানেরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুরু হয় খোঁজাখুঁজি। দুপুরের দিকে পরিজনেরা খোঁজ পান তিন সন্তানকে নিয়ে ভাগীরথী নদীতে ঝাঁপ দিয়েছেন মহিলা।
[আরও পড়ুন: হাজার খুঁজেও মেলেনি সরকারি চাকুরে পাত্র, ‘অবসাদে’ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবতী]
নদীর পাড় থেকে ওই মহিলার কন্যাসন্তানের দেহ পাওয়া যায়। বছর পাঁচেকের ওই শিশুটির নাম খাদিজা খাতুন। সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এখনও ওই মহিলা এবং তাঁর দুই সন্তানের কোনও খোঁজ মেলেনি।
কী কারণে ওই মহিলা সন্তান-সহ নদীতে ঝাঁপ দিলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তাঁর পরিবারে কেউই এ বিষয়ে বিশেষ মন্তব্য করেননি। তবে তাঁর প্রতিবেশীদের দাবি, পারিবারিক অশান্তিতেই দিন কাটাচ্ছিলেন রেবিনা। মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই আর বাঁচতে চাইছিলেন না ওই মহিলা। তাই তিন সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর ভাগীরথী নদীতে সন্তানদের নিয়ে ঝাঁপ দেন ওই মহিলা। তবে তাঁদের কারোর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে চলছে জোর তল্লাশি।
[আরও পড়ুন: বড় চমক ছাড়াই ৩ পুরসভায় প্রার্থী ঘোষণা বিজেপির, সল্টলেকে সব্যসাচীর বিরুদ্ধে প্রাক্তন মেয়র পারিষদ
সর্বশেষ খবর
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা
-
শ্রাবণ মাসে পাঁঠার মাংস চেয়েছিল ছেলে, ‘খুন’ করল বাবা, হুঁশ ফিরতেই প্রমাণ লোপাটের চেষ্টা! তারপর…
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর