সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পিকনিকের আনন্দ নিমেষে ম্লান হয়ে গেল। জলে নামার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ঢেউয়ে ভেসে গেল এক বন্ধু। চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারলেন না অন্যরা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবরে, বছর ১৮-এর সত্যজিৎ মণ্ডল বন্ধুদের সঙ্গে হুগলি নদীর ধারে পিকনিক করতে গিয়েছিলেন। তাঁদের প্রত্যেকের বাড়িই কুলপি ব্লকের নিশ্চিন্তপুরের চাকুন্দবেড়িয়া গ্রামে। বেলার দিকে শুরু হওয়া পিকনিকে রান্নাবান্না চলছিল। দুপুরের দিকে কয়েক জন বন্ধু হুগলি নদীতে স্নান করতে নামেন। তাঁরা প্রত্যেকেই সাঁতার জানেন বলেও খবর। কিন্তু তা সত্ত্বেও ঘটে গেল বিপত্তি। ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন সত্যজিৎ।
জানা গিয়েছে, তাঁরা জলে নেমে স্নান করছিলেন। নদীর পাড় ঘেঁসেই একটি বড় জাহাজ সেসময় যান। জাহাজ যাওয়ার কারণে বড় ঢেউ নদীতে দেখা যায়। সেই ঢেউয়েই সকলে দিশেহারা হয়ে গিয়েছিলেন। অন্যরা কোনওক্রমে তীরে উঠলেও ওই তরুণ পারেননি। নিমেষে জলের তোড়ে তিনি ভেসে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পিকনিকে উপস্থিত অন্যান্যদের জিজ্ঞাসাবাদ চলে। দুর্ঘটনার খবর সত্যজিতের বাড়িতে পৌঁছলে কান্নার রোল ওঠে। স্থানীয়রাও নদীর পাড়ে গিয়ে ভিড় করেছিলেন। ওই তরুণের খোঁজে নদী ও আশপাশের এলাকাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে।
সর্বশেষ খবর
-
পাহাড় ডাকছে? পিঠে ব্যাগ তোলার আগে শরীরের এই পরীক্ষাগুলি করিয়ে নিন
-
ব্রহ্মপুত্রে ‘টাইমবোমা’ চিনের, নেপাল বিপর্যয়ে বিপদঘণ্টা ভারতের! কী করবে দিল্লি?
-
ইপিএফও এবং আয়করের তথ্যও বেসরকারি হাতে! ‘উদ্বেগজনক, ব্যবস্থা নিন’, কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
হাজার হাজার টাকা হাতিয়েছে প্রতারক, বিচার পাচ্ছেন না খোদ বিচারক! কাঠগড়ায় পুলিশ