সম্যক খান, মেদিনীপুর: সামান্য বচসার জেরে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ধর্মা এলাকার নারায়ণ বিদ্যাভবন স্কুল চত্বরে। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছন আরও ৫ যুবক। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে কালীপুজো উপলক্ষে মেদিনীপুরের নিমতলা চকের বাসিন্দা কয়েকজন যুবক ৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি ধাবায় যায়। সেখানে খাওয়াদাওয়া সেরে ফেরার পথে মেদিনীপুরের খাপরেল বাজার এলাকার একদল যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ওই যুবকেরা। তবে সামান্য কথা কাটাকাটি হলেও সাময়িকভাবে তা মিটেও যায়। অভিযোগ, এর কিছুক্ষণ পর দু’পক্ষই ফোন করে আরও লোক জোগাড় করে। দু’দলের লোক জড়ো হতেই নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফের বচসা শুরু হয় তাদের মধ্যে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষে। অভিযোগ, সেই সময় নিমতলা চকের বাসিন্দা রাজা ও তার সঙ্গীদের লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
[আরও পড়ুন: চতুর্দশীতেও ‘ভূত’-এর দেখা মিলল না, বেগুনকোদরে মুখ পুড়ল গুজব রটানো মানুষজনের]
পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই মৃত্যু হয় রাজা নামে ওই যুবকের। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইতিমধ্যেই এক যুবককে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু কী কারণে হঠাৎ বচসায় জড়িয়ে পড়েছিল দু’পক্ষ, তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। তবে দু’পক্ষের মধ্যে পুরনো শত্রুতা থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। পুলিশের তরফে জানানো হয়েছে, আহতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। দ্রুতই অভিযুক্তরা শাস্তি পাবে বলে আশ্বাস মিলেছে পুলিশের তরফে। কালীপুজোর রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি ছেলে। কান্নায় ভেঙে পড়েছে রাজার পরিবারের সদস্যরা। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা।
[আরও পড়ুন: আলোর উৎসব শেষ হতেই পুরুলিয়ায় ‘বুথতীর্থ’ যাত্রায় নামছে বিজেপি]
সর্বশেষ খবর
-
‘পড়াশোনা করে চাকরি হয়, এই বিশ্বাসই ফেরাতে হবে’, স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়ে বললেন দীপক
-
বেমানান সময়ে বিশ্বকাপ! ফুটবল ‘জ্বরে’ আগাম দাওয়াই চিকিৎসকদের, স্বাস্থ্যবিধি মানার বার্তা
-
বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা, বিধানসভা হবে পেপারলেস, ঘোষণা স্পিকার রথীন্দ্রর
-
গুরুত্ব চা-আমে, উত্তরবঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে মনের মতো বাজেটের প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর
-
বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বাংলাদেশি ডিজে! সঙ্গী কেটি পেরি, উত্তেজনায় ফুটছে ওপার বাংলা