দিব্যেন্দু মজুমদার, হুগলি: কেরলে গর্ভবতী হাতি হত্যার ক্ষত এখনও টাটকা। ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিতিতেই কার্যত একইরকম নৃশংসতার ছবি গেল এরাজ্যে। চিৎকার করার শাস্তি হিসেবে হুগলির পোলবায় কেটে দেওয়া হল একটি সারমেয়র পা!
জানা গিয়েছে, পোলবার সুগন্ধা এলাকায় ওই কুকুরটি চিৎকার করছিল। হয়তো অপরিচিত কাউকে দেখে এলাকাবাসীকে সচেতন করছিল, অথবা অন্য কোনও কারণ। কিন্তু কারণ যাই হোক, সারমেয়টির চিৎকার সহ্য হয়নি এলাকার বাসিন্দা পুন্য হাঁসদা নামে এক যুবকের। অভিযোগ, সেই কারণেই হাঁসুয়া নিয়ে কুকুরটি উপর চড়াও হয় সে। এলোপাথারি কোপ মারতে শুরু করে। দেহ থেকে আলাদা করে দেয় পা। রক্তাক্ত অবস্থা আর্তনাদ শুরু করে প্রাণীটি।
[আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দর্শনার্থীদের জন্য খুলছে দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা]
এরপরই গুরুতর জখম ওই কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা। কিন্তু আদৌ সারমেয়টির পা জোড়া লাগবে কি না সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না ডাক্তার। এই ঘটনায় সরব হয়েছেন এক পশুপ্রেমী সংগঠন। তাঁদের তরফেই অভিযুক্তের বিরুদ্ধে পোলবা থানায় অভিযোগ দায়ের করার হয়। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
[আরও পড়ুন: ‘দিলীপ ঘোষ অনুমতি দিলেই মারের বদলা মার দেব’, হুঁশিয়ারি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর]
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না