Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Abhishek Banerjee Baruipur

‘শক্ত ঘাঁটি’ বারুইপুর থেকেই কেন কর্মসূচি শুরু? কারণ ব্যাখ্যা করে টার্গেট বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে প্রচার কর্মসূচি শুরু করলেন অভিষেক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২৬, ১৬:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২৬, ১৬:৫০

options
link
‘শক্ত ঘাঁটি’ বারুইপুর থেকেই কেন কর্মসূচি শুরু? কারণ ব্যাখ্যা করে টার্গেট বেঁধে দিলেন অভিষেক zoom
বারুইপুরের রণসংকল্প সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: অরিজিৎ সাহা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) পাখির চোখ করে একমাসব্যাপী ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  শুক্রবার বারুইপুরে প্রথম রণসংকল্প সভা করেন তিনি। শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বারুইপুরের (Baruipur) থেকেই কেন কর্মসূচির সূচনা? রণসংকল্প সভার মঞ্চ থেকে সেই কারণই ব্যাখ্যা করলেন অভিষেক। কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। বললেন, দক্ষিণ ২৪ পরগনার ৩১ টি আসনের সবকটিই জিততে হবে।

LIVE Update: Abhishek Banerjee targets to 31 out of 31 in South 24 Parganas
বারুইপুরের রণসংকল্প সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: অরিজিৎ সাহা।

শুক্রবার দুপুরে বারুইপুরের সাগরসংঘ মাঠে প্রথম রণসংকল্প সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় ছিলেন ডায়মন্ড হারবার, যাদবপুর ও সুন্দরবন সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা। মঞ্চে উঠেই হাঁটু গেড়ে বসে মাথা নত করে জনতাকে প্রণাম জানান অভিষেক। তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। বক্তব্যের শুরুতেই অভিষেক বলেন, “গোটা মাস শুরু জুড়ে রাজ্যে ঘুরব। এসআইআরে যাতে কারও সমস্যা না হয় তাই বাড়ি বাড়ি ঘুরব।” এরপরই তিনি বলেন, বারুইপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেই পরিচিত। তাহলে কেন বারুইপুর থেকেই কর্মসূচির সূচনা করা হল, অনেকেই নাকি তাঁকে এ প্রশ্ন করেছে। নিজেই জবাব দিলেন তিনি।

Advertisement

অভিষেক বলেন, “আমরা যখন কোনও শুভ কাজে যাই বাবা-মায়ের আশীর্বাদ নিই। ওদের আশীর্বাদ ছাড়া কোনও কাজ হয় না। কালীঘাট আমার জন্মভূমি হলে দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর আমার কর্মভূমি। তাই আপনাদের আশীর্বাদ, স্নেহকে পাথেয় করে কর্মসূচি শুরু করলাম।” এদিনের মঞ্চ থেকে কর্মীদের ভোকাল টনিক দিয়ে ছাব্বিশের টার্গেট বেঁধে নিলেন অভিষেক। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ছাব্বিশে দক্ষিণ ২৪ পরগনার সব আসন জিততে হবে। একত্রিশে ৩১। কোনও আসনে যেন তৃণমূলের জয়ের ব্যবধান ৫০ হাজারের নিচে না নামে।” উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার একটি আসন, ভাঙড় জিতেছিল আইএসএফ। বাকি সব আসনেই জয় পেয়েছিল তৃণমূল। এবার ভাঙড়ও আইএসএফের থেকে কেড়ে নেওয়াই চ্যালেঞ্জ তৃণমূলের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.