সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খাস কলকাতায় (Kolkata) বাস দুর্ঘটনা। মৃত্যু হল বৃদ্ধার। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম চিনু সাঁতরা। বয়স ৭০ বছর। মঙ্গলবার সকালে চিংড়িঘাটা থেকে নিকো পার্কের দিকে যাচ্ছিল এস১২ রুটের একটি বাস। সেই বাসেই ছিলেন চিনুদেবী। চিড়িংহাটায় বাস থেকে নামতে যান তিনি। তবে সেই সময় পা পিছলে পড়ে যান। এদিকে ততক্ষণে বাসের চাকা গড়িয়ে গিয়েছে। কন্ডাক্টর সঙ্গে সঙ্গে চালককে থামতে বললেও এগিয়ে যায় বাস। ফলে চাকায় পিষ্ট হয়ে যান চিনুদেবী। রক্তে ভেসে যায় রাস্তা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
[আরও পড়ুন: তৃণমূল নেত্রী বীরবাহা হাঁসদাকে করা কটূক্তির জন্য ক্ষমা চাইতে পারবেন মোদি-শাহ-শুভেন্দু? চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক]
তড়িঘড়ি স্থানীয়রা ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বিপদ বুঝে বাস ফেলে চম্পট দেয় চালক। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালকের খোঁজে চলছে তল্লাশি।
শহর কলকাতায় এ ধরনের দুর্ঘটনা একেবারেই নতুন নয়। এর আগেও একাধিকবার গতির বলি হয়েছেন অনেকেই। দুর্ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। বারবার সতর্ক করেছে প্রশাসন। তা সত্ত্বেও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি।
[আরও পড়ুন: প্রেমিকাকে খুনের পর লাইভে দোষ কবুল করে ‘আত্মঘাতী’ প্রেমিক! নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন?]
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে