Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
cyber crime

টার্গেটে বিজেপির মন্ত্রী-বিধায়করা! এবার সুব্রত মাইতির নামে হোয়াটসঅ্যাপে টাকা চাইছে জালিয়াতরা

বিধায়ক টাকা চাইছেন দেখে অনেকে টাকা দিয়েও দেন। এই নিয়ে সমাজমাধ্যমে সতর্ক করেন বিধায়ক সুব্রত।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৮:৫০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৮:৫০

options
link
টার্গেটে বিজেপির মন্ত্রী-বিধায়করা! এবার সুব্রত মাইতির নামে হোয়াটসঅ্যাপে টাকা চাইছে জালিয়াতরা zoom
বিজেপি বিধায়ক সুব্রত মাইতি। নিজস্ব ছবি।
Advertisement

সাইবার হানার শিকার হচ্ছেন বিজেপির একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়করা। এবার পূর্ব মেদিনীপুরের পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক সুব্রত মাইতির মোবাইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করল প্রতারকরা। এরপর টাকা চেয়ে বিধায়কের পরিচিতদের মেসেজ করা হয়েছে। বিধায়ক টাকা চাইছেন দেখে অনেকে টাকা দিয়েও দেন। এই নিয়ে সমাজমাধ্যমে সতর্ক করেন বিধায়ক সুব্রত।

তিনি জানান, বুধবার দুপুর ২ টো নাগাদ তাঁর কাছে পরিচিতদের ফোন আসতে শুরু করে। তাঁদের কাছ থেকেই বিষয়টি জানতে পারেন বিধায়ক। অনেকেই তাঁকে জানান, হোয়াটসঅ্যাপ থেকে টাকা চেয়ে মেসেজ গিয়েছে। হিন্দি ভাষায় ইংরেজিতে টাইপ করে টাকা চাওয়া হচ্ছে। কারও থেকে তিন হাজার টাকা আবার কারও থেকে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী তাঁর ব্যবসায়িক কর্মচারীদের কাছ থেকেও টাকা চাওয়া হয়। অনেকের সন্দেহ হওয়ায় তাঁরা বিধায়ককে বিষয়টি জানান। প্রতারকরা হোয়াটসঅ্যাপে স্ক্যানার ও নম্বর পাঠিয়ে টাকা চাইছে বলে অভিযোগ।

Advertisement

এই ঘটনার পরই বুধবার বিকেলে নিমতৌড়িতে জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি। সাইবার ক্রাইম বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। সাইবার পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম কুন্দন কুমার। তার বাড়ি বিহার এলাকায়। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ পুলিশের।

উল্লেখ্য, এর আগে শিক্ষামন্ত্রী দীপক বর্মণ, বিজেপি নেতা সম্বিত পাত্র, পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তাঁরা প্রত্যেকেই জনগণকে সতর্ক করে সমাজমাধ্যমে পোস্ট করেন। এছাড়াও সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জানানো হয়। এবার এই একই রকম প্রতারণার শিকার হলেন বিজেপি বিধায়ক সুব্রত মাইতি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.