অর্ণব দাস, বারাসত: মায়ের সঙ্গে বাসন কিনতে গিয়ে যৌন লালসার শিকার সাত বছরের নাবালিকা। নক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার অধীনস্থ মসলন্দপুর ফাঁড়ি লাগোয়া এলাকায়। অভিযুক্ত দোকানের কর্মী বিপুলকান্তি মহাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বাসিন্দা ওই নাবালিকা। মায়ের সঙ্গে পুলিশ ফাঁড়ি লাগোয়া একটি বাসনের দোকানে গিয়েছিল সে। অভিযোগ, জিনিস কেনার সময় মূর্তি দেখানোর নাম করে দোকানের এক কর্মী নাবালিকাকে দোতলায় নিয়ে যায়। তারপর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও নাবালিকা ফেরেনি। সন্দেহ হয় মহিলার। তিনি নিজে এরপর দোকানের দোতলার হাজির হন। সেখানে গিয়ে দেখেন মেয়ে কাঁদছে। এরপর চেপে ধরতেই নির্যাতিতা জানায়, তার সঙ্গে অশালীন আচরণ করেছে দোকানের কর্মী বিপুলকান্তি মহাজন।
সঙ্গে সঙ্গে নির্যাতিতার মা ও পরিবারের সদস্যরা থানার দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ামাত্রই গুণধরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হবে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় প্রবল আতঙ্কে নাবালিকা।
সর্বশেষ খবর
-
‘লাগাতার অবহেলা ও গাফিলতির ফল’, নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রীর
-
ফের বিতর্কে সিএবি, লোধা আইন ভেঙে কাজ চালিয়ে গিয়েছেন মদন
-
স্বাধীনতা দিবসে বোরখা পরে নাচ! যোগীরাজ্যে সিল করা হল স্কুল
-
রাতে ঘুমের মধ্যেই পায়ে ঝিনঝিনে ব্যথা মানেই পেশির টান নয়! হতে পারে বড় রোগের সংকেত
-
মিলছে না বেতন, পুরভবন-চেয়ারম্যানের ঘরের সামনে আবর্জনা-মরা কুকুর ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের