জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: চাষের কাজ সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন বৃদ্ধ। তখন মত্ত অবস্থায় ছিলেন প্রতিবেশী যুবক। নেশার ঘোরেই শাবলের আঘাতে বৃদ্ধকে ওই যুবক খুন করে বলে অভিযোগ। যুবককে আটকাতে গিয়ে আহত হন এক গৃহবধূও। গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্তকে। তাঁকে বেঁধে মারধরের পর পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁর (Bangaon) গাইঘাটা থানার ঝিকরা এলাকায়। মৃত বৃদ্ধের নাম ভরত চন্দ্র। তিনি চাষের কাজের সঙ্গে যুক্ত। কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই উত্তম ঢালি নামের প্রতিবেশী এক যুবক মত্ত অবস্থায় শাবল হাতে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ঝামেলাও বেঁধে যায় উত্তমের। তা দেখে দাঁড়িয়ে যান ভরতবাবু।
[আরও পড়ুন: রিজেন্ট পার্কের আবাসন থেকে বৃহন্নলার রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]
অভিযোগ, বচসা চলাকালীন উত্তম শাবল দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন বিশাখা সরকার নামের গৃহবধূ। বধূর পায়েও শাবল দিয়ে কোপ দেন উত্তম। স্থানীয়রা যখমদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে (Bongaon Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা ভরত চন্দ্রকে মৃত বলে ঘোষণা করে।
এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই যুবকে বেঁধে রাখে। অভিযুক্ত মত্ত অবস্থায় আগেও বহুবার প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় রমরমিয়ে হেরোইনের ব্যবসা চলে। বহু যুবক সেই হেরোইনের নেশায় আসক্ত হয়ে পড়ছেন। এবিষয়ে পুলশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[আরও পড়ুন: চালক ছাড়াই ছুটবে মেট্রো! চালু হতে চলেছে স্বয়ংক্রিয় ট্রেন পরিচালন ব্যবস্থা, বরাদ্দ ৮০০ কোটি]
সর্বশেষ খবর
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময় কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?
-
হবু ডাক্তারদের অন্তর্বাসে হাত দিয়ে তল্লাশি! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় গঠিত তদন্ত কমিটি
-
ছন্দ-অন্ত্যমিল অক্ষুণ্ন রেখে ৫০টি রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ, প্রকাশিত সৌম্য ভট্টাচার্যের ‘ইটারনাল সংস’