জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বন্ধুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে স্ত্রী! স্রেফ এই সন্দেহের বশেই বন্ধুর মাকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মারধর করে বন্ধুকেও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। বেপাত্তা মূল অভিযুক্ত।
বনগাঁর পেট্রাপোল থানার ভবানীপুরের বাসিন্দা বিপ্লব বাইন। দীর্ঘদিন ধরেই স্ত্রীর সঙ্গে ওই এলাকাতেই বাস যুবকের। জানা গিয়েছে, সঞ্জীব নামে বিপ্লবের এক বন্ধু প্রায়ই তাঁর বাড়িতে আসতেন। এতেই অভিযুক্তের মনে সন্দেহ তৈরি হয় যে, তার স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে ওই যুবক। এ নিয়ে একাধিকবার স্ত্রীর সঙ্গে অশান্তিও করে বিপ্লব।মারধরও করে। বাধ্য হয়ে আলাদা থাকতে শুরু করেন তার স্ত্রী। জানা গিয়েছে, সেই ক্ষোভের বশেই বৃহস্পতিবার সকালে বন্ধুর বাড়িতে চড়াও হয় বিপ্লব।
[আরও পড়ুন: তেলেনিপাড়ার উত্তেজনার মাঝেই রাতারাতি ভদ্রেশ্বর থানার ওসি বদল, তুঙ্গে বিতর্ক]
সূত্রের খবর, বন্ধুকে এলোপাথাড়ি মারধর করতে শুরু করে অভিযুক্ত। ছেলেকে বাঁচাতে গেলে তাঁর মাকেও মারে অভিযুক্ত। গুরুতর জখম হন প্রৌঢ়া। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রৌঢ়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে ২ জনকে। তবে এখনও অধরা মূল অভিযুক্ত।
[আরও পড়ুন: হুগলিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা, লাটে উঠেছে ‘ওয়ার্ক ফ্রম হোম’-অনলাইন পড়াশোনা]
সর্বশেষ খবর
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া
-
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলন, যুবসমাজকে তৈরি থাকতে বলে বিবৃতি ‘আরশোলা’র
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত