স্টাফ রিপোর্টার, বারাসত: আলাপ-পরিচয় ও প্রেমপর্বের পর প্রায় সাত বছর ধরেই মনুয়ার বায়নাক্কা মেটাতে গিয়ে প্রায় ফতুর হওয়ার অবস্থা হয়েছিল অনুপমের৷ অনুপমের সঙ্গে আলাপের পর থেকেই বিলাসব্যসনে বদলে গিয়েছিল মনুয়ার বাপের বাড়ি৷ হাবে-ভাবে পাড়াপড়শিদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল ওঁদের পরিবারের৷ মনুয়া চাইত, বাবার মতোই হোক অনুপম৷ তাই যখন যা চাইবে, দিতে হবে অনুপমকে৷ পুলিশ জেনেছে, ২০০১ সালে বাংলাদেশ থেকে এদেশে চলে আসেন অনুপম সিংহ৷ বারাসতের বিভিন্ন জায়গায় থাকতে শুরু করেন৷ ২০১০ সালে মনুয়া মজুমদারের মেসোমশাইয়ের কৈলাসনগরের বাড়িতে থাকেন৷ সেখানেই মনুয়ার সঙ্গে আলাপ৷
[মোবাইলে মনুয়ার আপত্তিজনক সেলফির জন্যই কি খুন অনুপম?]
তারপরই মনুয়াদের হৃদয়পুরের বাড়িতে দু’টি এসি মেশিন লাগানো হয় বলে স্থানীয়দের দাবি৷ পুলিশের একটি সূত্র জানিয়েছে, নানা ‘প্রেমিক’-এর সঙ্গে সম্পর্ক রাখত মনুয়া৷ অনুপমের সঙ্গে কথাবার্তা নিয়ে কোনও প্রমাণ না রাখতে তাঁর ফোন নষ্ট করতে বলেছিল অশোকনগরের ‘প্রেমিক’ অজিতকে৷ অজিত যে বিবাহিত, সেকথা জানত না বলেও পুলিশকে জানিয়েছে সে৷ এদিকে, অনুপমের বাবা জগদীশ সিংহ খুনিদের শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান৷ জগদীশবাবুর বয়স ৭০-এর কাছাকাছি৷ তাঁর স্ত্রীও নিয়মিত বাংলাদেশ থেকে ছেলের সঙ্গে যোগাযোগ রাখতেন৷ ছেলের আচমকা মৃত্যুর খবরে তিনি এতটাই মানসিক আঘাত পেয়েছেন যে মাঝে মাঝেই মোবাইল থেকে ছেলের নম্বরে ফোন করছেন৷ হুঁশ ফিরতেই আবার কান্নায় ভেঙে পড়ছেন৷ খুনিদের শাস্তির দাবিতে তাঁর পাড়াতে মোমবাতি জ্বালানোও হয়েছে৷
[মনুয়াকে ফোনে স্বামীর চিৎকার শোনাতে এই নৃশংস কাজটি করে অজিত]

সর্বশেষ খবর
-
পুজোর মুখে নতুন বাড়ি? জেনে নিন বাস্তুমতে গৃহপ্রবেশের সঠিক সময় ও নিয়ম
-
রাস্তায় বসেছিল গরু, ঝাপিয়ে পড়ে টাটা সুমোয় তুলে নিল দুই ব্যক্তি, তারপর…
-
নাচ-খেলার মঞ্চ থেকে রণাঙ্গনে! এবার ‘যন্ত্রমানব’দের যুদ্ধে নামাবে চিন
-
‘মিস্টার সিং’কে চলে যেতে বলছে ‘ট্রান্সফর্মার’, ট্রাম্পের সরকারি বিজ্ঞাপনে চরমে বর্ণবিদ্বেষ!
-
ঘর যেন জতুগৃহ! আগুনে জীবন্ত দগ্ধ হয়ে নিমতায় মৃত্যু বৃদ্ধ দম্পতির