নন্দন দত্ত, সিউড়ি: বিখ্যাত হওয়ার বিড়ম্বনা। খ্যাতির জেরে ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর এখন ঘরছাড়া। থাকছেন ভাড়া বাড়িতে। ভাবছেন তো ব্যাপারটা কী?
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বাদামকাকু বিখ্যাত হন। ‘কাঁচা বাদাম’ বীরভূম থেকে তাঁকে নিয়ে গিয়েছে মুম্বইয়ে। বীরভূমে বানিয়েছিলেন সাধের বাড়িও। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না। প্রতারণার শিকার হন বাদামকাকু। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভুবন বাদ্যকরের গান ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইলামবাজারের গোপাল ঘোষ গানের কপিরাইটের জন্য তাঁর কাছে সাদা কাগজে সই করিয়ে নেন। বিষয়টা আদতে কী তা বুঝতে পারেননি ভুবনবাবু।
[আরও পড়ুন: দোলের আগে চা বাগান শ্রমিকদের জন্য অভিনব উপহার, বসল ‘বিনে পয়সার বাজার’]
এদিকে এক সইয়ের জেরে বিখ্যাত গানের যে অর্থ ভুবনবাবুর পাওয়ার কথা তা আর তিনি পাচ্ছেন না। এবিষয়ে দুবরাজপুর থানায় অভিযোগও করেন শিল্পী। কিন্তু তাতে খুব বেশি কিছু সুবিধা হয়নি। এদিকে এলাকার ক্লাব, পাড়া-প্রতিবেশী সকলেরই ধারণা ভুবনবাবু ধনী। ফলে বিভিন্নরকম দাবি করেন তাঁরা। কিন্তু অর্থ না থাকায় তা মেটাতে পারেন না। তা নিয়ে অশান্তি। সেই অশান্তি থেকে মুক্তি পেতে ভাড়া বাড়িতেই ঠাঁই হয়েছে ভুবন বাদ্যকরের।
এ বিষয়ে ভুবন জানান, “আমার গানের কপি রাইট আছে। টাকা পাই না। আবার যেখানে সেখানে গান আর গাইতেও পারি না। কিন্ত গ্রামের লোকের ধারণা, গান গেয়ে প্রচুর টাকা উপার্জন করছি। তাই তাঁদের যে কোনও কাজে তাদের চাহিদা মতো টাকা দিতে হবে। শুধু গ্রাম নয়, আশেপাশের নানা ক্লাব, নানান সংগঠন টাকা না দিলে হুমকি দিচ্ছে। কিন্তু গান ছাড়া আমি বেকার। কোথায় থেকে টাকা দেব। বাধ্য হয়ে আমি সপরিবার দুবরাজপুরে ভাড়া বাড়ি নিয়ে আছি। দুবরাজপুর পাকুড়তলার ভাড়াবাড়ি আমার এখন ঠিকানা।”
[আরও পড়ুন: অনুব্রতর কষ্ট হলে ভুগতে হবে বীরভূমের BJP নেতাদের! হুমকি দিয়ে বিতর্কে গদাধর হাজরা]
সর্বশেষ খবর
-
ক্যাম্পাসে বন্দে মাতরম যাত্রা এবিভিপির, বাইরে মিছিল এসএফআইয়ের! ফের তপ্ত যাদবপুর
-
মাতৃভাষাকে ভালোবেসে! বাংলায় সর্বোচ্চ নম্বরপ্রাপকদের বৃত্তিতে স্কুলে ১ লক্ষ দান প্রাক্তন শিক্ষিকার
-
জলরাক্ষসের আঘাতে এখনও বিধ্বস্ত নেপাল! এর মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
-
চিন আটকে নেই যন্ত্রমানবে, শিল্পায়নে রোবট বিপ্লবের চেনা ছক বদলে দিচ্ছে বেজিং
-
মোদির পোস্টার বিতর্কে রক্ষাকবচ মিললেও শ্রীলেখাকে ভর্ৎসনা হাই কোর্টের, কী বললেন বিচারপতি?
