Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
PM Narendra Modi

মোদির নামে ট্রেড ইউনিয়ন! ভুয়ো বিল বানিয়ে ‘তোলাবাজি’তে কাঠগড়ায় হাওড়ার তৃণমূল নেতা

টোটো ও দোকান থেকে তোলাবাজির অভিযোগে ওই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ২১:৪৪

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ২১:৪৪

options
link
মোদির নামে ট্রেড ইউনিয়ন! ভুয়ো বিল বানিয়ে ‘তোলাবাজি’তে কাঠগড়ায় হাওড়ার তৃণমূল নেতা zoom
প্রধানমন্ত্রীর নামে ট্রেড ইউনিয়ন দেখিয়ে তোলাবাজির অভিযোগ হাওড়ার তৃণমূল নেতার বিরুদ্ধে, নিজস্ব ছবি
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ট্রেড ইউনিয়নের জাল চিঠি ও বিল তৈরি করে তোলাবাজি! গুরুতর অভিযোগ উঠল হাওড়ার দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। শ্রমিক সংগঠন ও নেতা-মন্ত্রীদের নাম করে টোটো ও দোকান থেকে তোলা আদায়ের অভিযোগে কুঞ্জবিহারি সান্থালিয়া নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে হাওড়া ও ব্যাঁটরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন হাওড়া জেলা বিজেপির সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য। বিজেপির অভিযোগ, দলের ট্রেড ইউনিয়নের নামে বিল ছাপিয়ে টোটো চালক ও দোকানদারদের থেকে টাকা তুলছে ওই তৃণমূল নেতা। বিজেপির নেতাদের অভিযোগ রাজ্যে পালাবদলের পর বিজেপির ট্রেড ইউনিয়ন ও নেতা-মন্ত্রীদের নামে জাল চিঠি ও বিল তৈরি করে তোলাবাজি করছে ওই তৃণমূল নেতা।

এ প্রসঙ্গে বিজেপির জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বললেন, ‘‘বিজেপির কোনও শ্রমিক সংগঠন নেই। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একটি শ্রমিক সংগঠন আছে ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস। এর বাইরে বিজেপি ও নরেন্দ্র মোদির নাম করে যদি কেউ ট্রেড ইউনিয়ন তৈরি করেন ও টাকা তোলেন, তাহলে তিনি মানুষের সঙ্গে জালিয়াতি করছেন। যাঁরা এ কাজ করছেন তাঁদের বিরুদ্ধেই আমরা থানায় অভিযোগ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কুঞ্জবিহারি সান্থালিয়ার বিরুদ্ধেও আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কুঞ্জবিহারি সান্থালিয়া। তাঁর সাফাই, ‘‘আমি কারও কাছ থেকে এক টাকা নিয়েছি – এটা প্রমাণ করতে পারলে, যাঁরা অভিযোগ করছেন তাঁদের আমি এক লক্ষ টাকা দিয়ে দেব। কারও কাছ থেকে টাকা নেওয়া তো দূর, আমি ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠানকে সামাজিক কাজে প্রচুর আর্থিক সাহায্য করি। আমাদের অনেক পারিবারিক ব্যবসা রয়েছে। আমাদের তোলাবাজি করে উপার্জনের দরকার পড়ে না। আসলে একটি সংস্থার সাহায্যে আমি কিছু শ্রমিকদের কাছ থেকে মাসে ১০টাকা নিয়ে তাঁদের ৫০ হাজার টাকার মেডিক্লেম করে দিচ্ছি। এটাকেই ওরা বলছে আমি তোলাবাজি করছি। আমার স্ত্রী তৃণমূল করত। সেই প্রতিহিংসা থেকেই এখন পালাবদলের পর আমার বিরুদ্ধে মিথ্যে তোলাবাজির অভিযোগ আনা হচ্ছে।’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.