Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
BJP MLA of Tapan along with another person met an accident

ভ্যানচালককে বাঁচাতে গিয়ে বিপত্তি, দুর্ঘটনার কবলে তপনের বিজেপি বিধায়ক-সহ ২

গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি দু'জনেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২২, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২২, ১৫:৪০

options
link
ভ্যানচালককে বাঁচাতে গিয়ে বিপত্তি, দুর্ঘটনার কবলে তপনের বিজেপি বিধায়ক-সহ ২ zoom

রাজা দাস, বালুরঘাট: দুর্ঘটনার কবলে দক্ষিণ দিনাজপুরের তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু (BJP MLA Budhrai Tudu)। দুর্ঘটনায় জখম বিধায়কের গাড়িচালক তাপস কিসকু। গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি দু’জনেই। ঠিক কতটা চোট লেগেছে, তা জানতে একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।

তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু দলীয় কর্মসূচিতে যোগ দিতে হরিরামপুরে যাচ্ছিলেন। বংশীহারী ব্লকের ভক্তিপুর বাতাসকুড়ি এলাকায় পথে ঘটল বিপত্তি। ওই এলাকায় একটি ভ্যান রাস্তা পারাপার করছিল। ওই ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিধায়কের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জখম হন বিধায়ক ও তাঁর গাড়িচালক তপন কিসকু। তাঁদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে ভরতি রয়েছেন দু’জনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিএড, ডিএলএডে অফলাইন ভরতির টাকা পেতেন মানিক! বিস্ফোরক তাপস মণ্ডল]

দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী-সহ অন্যান্য নেতাকর্মীরা আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি জানান, বিধায়কের বুকে চোট লেগেছে। আঘাত পেয়েছেন বিধায়কের গাড়িচালকও। দু’জনেরই সিটি স্ক্যান, এক্স রে-সহ একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরই অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২০ অক্টোবর দুর্ঘটনার কবলে পড়ে পরিহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর গাড়ি। সেই সময় গাড়িতে মন্ত্রী ছাড়াও ছিলেন তাঁর দেহরক্ষী ও গাড়িচালক। কলকাতা থেকে কোন্নগরের কানাইপুরে নিজের বাড়িতে ফিরছিলেন মন্ত্রী। ডানকুনির মাইতি পাড়ার কাছে পরিবহণমন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে লরি। গাড়িটির ডানদিকের পিছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনায় আহত হননি কেউই। পরিবহণমন্ত্রী জানান, ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। তবে গাড়িটি যানজটে আটকে যায়। ফেরার পথে এই ঘটনা ঘটে। ডানকুনি থানার পুলিশ লরিচালককে আটক করে। বাজেয়াপ্ত লরি।

[আরও পড়ুন: কাতার বিশ্বকাপে বাঙালির প্রিয় মাটন! ফুটবলপ্রেমীর মন জয়ে পাড়ি দিচ্ছে হরিণঘাটার মাংস]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.