Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
BJP worker's body recovers from a car in Asansol

দিনেদুপুরে শুটআউট? আসানসোলে গাড়ি থেকে ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য

মৃত ব্যক্তি বিজেপি কর্মী বলেই খবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৩, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৩, ১৭:১৭

options
link
দিনেদুপুরে শুটআউট? আসানসোলে গাড়ি থেকে ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য zoom

শেখর চন্দ্র, আসানসোল: জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে স্করপিও। তার ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। কীভাবে মৃত্যু হল তাঁর? শুটআউট নাকি অন্য কিছু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জামুরিয়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে আসা একটি টাটা স্করপিও গাড়ির সামনের সিটে বসেছিলেন ওই ব্যক্তি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গাড়ির সামনের সিটে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে জানান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ, এবার সিবিআই আদালতের বিচারককেই সাসপেন্ড করল হাই কোর্ট]

অসমর্থিত সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র সাউ। তিনি বিজেপি কর্মী হিসাবে পরিচিত। রানিসায়েরের বাসিন্দা রাজেন্দ্র। ওই এলাকায় গাড়ির ভিতর রাজেন্দ্র খুন হয়েছেন নাকি অন্য কোথাও খুনের পর দেহ গাড়িতে রেখে দিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কী কারণেই বা তাঁকে খুন করা হল, সে বিষয়টিও দেখছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে ‘সুপ্রিম’ নির্দেশ প্রসঙ্গে মুখ খুললেন তাপস মণ্ডল, কী বললেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.