সুরেন্দ্রনাথের ছায়া বীরভূমে! লাভপুরের শম্ভুনাথ কলেজের ছাত্র সংসদরে ঘরে উদ্ধার তাজা বোমা। আলমারির ভিতর থেকে উদ্ধার হয়েছে বোমা দু’টি। এবিভিপি-র সদস্যরা ছাত্র সংসদের ঘরে প্রবেশ করে, আলমারি খুলতেই দু’টি তাজা বোমা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। মঙ্গলবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কলেজ চত্বরে।
শম্ভুনাথ কলেজের ছাত্র সংসদ তৃণমূলের দখলে ছিল। কিন্তু তা ৩ বছর ধরে বন্ধ। এ দিন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সদস্যরা ইউনিয়নের ঘরে প্রবেশ করেন। আলমারি খুলতেই উদ্ধার হয় তাজা বোমাগুলি। সঙ্গে সঙ্গে বোমা দু’টিকে জলের বালতিতে রেখে নিরাপদে সরিয়ে রাখা হয়। খবর যায় পুলিশে। শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে কী করে বিস্ফোরক মজুত করা হল? তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনায় কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:
এবিভিপি-র সদস্য ঠাকুর দাস সিংহ ও রাজ মণ্ডলের দাবি, বেশ কয়েকজন কলেজ পড়ুয়ার গুরুত্বপূর্ণ নথি ও শংসাপত্র তৃণমূল ছাত্র পরিষদের অফিসে রাখা রয়েছে বলে তাঁরা অভিযোগ পান। তারপরই তৃণমূল ছাত্র পরিষদের ঘরটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁরা জানিয়েছেন, “আলমারি খুলতেই দুটি তাজা বোমা দেখতে পাই।” কলেজের অধ্যক্ষ নিশিথ চক্রবর্তী বলেন, “কলেজের অভ্যন্তরে বোমা রাখা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য কাজ। ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। কলেজের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে লাভপুর থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭
-
নীল-সাদা অতীত, নবান্নে এবার ‘রং দে তু মোহে গেরুয়া’
-
ভুরি ভুরি দুর্নীতি টাকিতে! হাই কোর্টে মামলা করে দাবি তৃণমূল কাউন্সিলরের