ভাটপাড়ায় নামল বুলডোজার! বাড়ির সামনে লাগানো পুরসভার লাগানো কাঠামো ভাঙল গঙ্গোপাধ্যায় পরিবার। রাজ্যে পালাবদলের পরদিনই ভাটপাড়ায় নামল বুলডোজার। বাড়ির সামনে লাগানো কাঠামো ভেঙে ফেলল পরিবারটি। অভিযোগ ভাটপাড়া পুরসভার সৌন্দর্যায়নের নামে গঙ্গোপাধ্যায় পরিবারের বাড়ির সামনের জমি ঘিরে দেয়। এ দিন সেটিই ভেঙে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামনগর ২৪ নম্বর রেলগেটের কাছে ভারতচন্দ্র গ্রন্থাগার সংলগ্ন এলাকায় বাড়ি কাজলি গঙ্গোপাধ্যায়ের। অভিযোগ বাড়ির লাগোয়া জমির সামনে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার সৌন্দর্যায়নের নামে ঘিরে দেয়। পরিবারের অভিযোগ, সেই কাজের জেরে জমির ওই অংশ তিন বছর ধরে আটকে ছিল, ফলে ব্যবহার করা যাচ্ছিল না। সঙ্গে যাতায়াতেও সমস্যা হচ্ছিল। এই নিয়ে একাধিকবার পুরসভা ও প্রশাসনের দ্বারস্থ হলেও সুরাহা মেলেনি বলে দাবি পরিবারের। উলটে জগদ্দলের সদ্য প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ৬ লক্ষ টাকা দাবি করার অভিযোগও তুলেছেন তাঁরা।
আরও পড়ুন:
এরপর রাজ্যে পালাবদলের পর দিনই মঙ্গলবার দুপুরে বুলডোজার এনে জমির সামনে থাকা বাধা সরানোর কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দারাও উপস্থিত হয়ে এই পদক্ষেপে সমর্থন জানান। কাজলি গঙ্গোপাধ্যায়ের কথায়, “দীর্ঘদিন ধরে কোনও সমাধান হয়নি, তাই নিজেদের জমি ফেরাতেই এই সিদ্ধান্ত।” যদিও ঘটনার পর প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের
-
‘রাত ২টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না’, মুখ্যমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে!
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী
-
কুকুরের মাংস খান! তীব্র গরম থেকে বাঁচতে ‘আজব’ দাওয়াই