চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: নাকের বদলে নরুন! জনপ্রিয় অনলাইন শপিং সাইটে নতুন জুতোর কিনতে চেয়ে হাতে পেলেন ছেঁড়া জুতো, তাও আবার একপাটি৷ সঙ্গে একটি জলের বোতলও৷ পার্সেলটি দেখে আসানসোলের জামুড়িয়ার নিউ কলোনির বাসিন্দা পীযূষকান্তি মণ্ডলের তো চক্ষুচড়কগাছ৷ তারপর আছড়ে পড়ল ক্ষোভ৷ ডেলিভারি বয়কে ঘন্টা খানেক ধরে আটকে রাখলেন তিনি৷
[আরও পড়ুন: মূক ও বধির ছাত্রীকে লাগাতার ধর্ষণ, অপরাধ ঢাকতে নির্যাতিতাকে অপহরণ]
কিন্তু ডেলিভারি বয়ের অভিযোগ, ভুল জিনিস পৌঁছেছে, এই অজুহাতে তাঁকে দীর্ঘক্ষণ ধরে আটকে রেখেছিলেন গ্রাহক পীযূষকান্তি মণ্ডল৷ অনেক পরে তিনি গ্রাহককে বোঝাতে সমর্থ হন যে তিনি ওই অনলাইন সংস্থার কর্মী নন৷ প্যাকেটে কী আছে, তার দায় তাঁর নয়৷ তিনি কুরিয়ার এজেন্সির ডেলিভারির কাজে যুক্ত। এসব শোনার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
[আরও পড়ুন: পরিবারের নিষেধাজ্ঞা উড়িয়ে প্রেমিকের সঙ্গে মেলামেশা, সম্মান রক্ষার্থে খুন নাবালিকা]
পীযূষ মণ্ডলের কথায়, ‘ক্যাশ অন ডেলিভারি অপশন থাকায় বড় প্রতারণার হাত থেকে বাঁচলাম। অনলাইনে পেমেন্ট হয়ে গেলে হয়তো টাকাই ফেরত পেতাম না।’ এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা ওই জনপ্রিয় অনলাইন শপিং সাইটটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সর্বশেষ খবর
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর