Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

শিলিগুড়ির সেবকের কাছে তিস্তায় উলটে গেল গাড়ি, মৃত ১

গুরুতর আহত ৩৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৮, ১৩:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৮, ১৩:৩২

options
link
শিলিগুড়ির সেবকের কাছে তিস্তায় উলটে গেল গাড়ি, মৃত ১ zoom

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: শিলিগুড়িতে দশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার নিচে ৬০ ফুট গভীরে পড়ে গেল একটি গাড়ি৷ ঘটনায় মারা গিয়েছেন একজন৷ গুরুতর আহত ৩৷ তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটেছে সেবকের কাছে কালিঝোড়ায়৷

[‘হুজুর ছেলেটাকে মেরে ফেলেছি’, থানায় বিস্ফোরক ব্যক্তি]

Advertisement

নিচে দিয়ে বইছে খরস্রোতা তিস্তা৷ উপরে ১০ নম্বর জাতীয় সড়ক৷ নদী থেকে রাস্তার উচ্চতা প্রায় ৬০ ফুট৷ শিলিগুড়ি থেকে সেবক হয়ে সিকিম চলে গিয়েছে রাস্তাটি৷ শুক্রবার সকালে ১০ নম্বর জাতীয় স়ড়ক দিয়ে গাড়ি চালিয়ে সিকিম থেকে শিলিগুড়ি ফিরছিলেন চারজন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেবকের কাছে কালিঝোড়ায় আচমকা গাড়ির নিয়ন্তণ হারান চালক৷ ৬০ ফুট থেকে গাড়িটি পড়ে যায় তিস্তা নদীতে৷ প্রথমে ডুবন্ত গাড়ি থেকে আরোহীদের উদ্ধার কাজে নামেন স্থানীয়রাই৷ খবর দেওয়া হয় থানায়৷ ঘটনাস্থলেই মারা যান একজন৷ বাকি তিন আরোহীকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করা হয়৷ তাঁদের ভরতি করা হয়েছে শিলিগু়ড়ির একটি হাসপাতালে৷ মৃত ও আহতেরা  বিএসএনএলের কর্মী বলে জানা গিয়েছে৷

দিন কয়েক আগেই শিলিগুড়ির সেবকের কাছে গেইলখোলায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছিল৷ রাস্তা বেশিরভাগটাই চলে গিয়েছিলেন তিস্তার গ্রাসে৷ ফলে সড়কপথে শিলিগুড়ি সঙ্গে সিকিম ও কালিম্পংয়ের কোনও যোগাযোগ ছিল না৷ বেড়াতে গিয়ে আটকে পড়েছিলেন বহু পর্যটক৷ জাতীয় সড়কের ধার ঘেসে মাটি বসে যাওয়ায় বিপাকে পড়েন পর্যটকরাও৷

[ বঙ্গে আসছে তিতলি, কলকাতা ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.