শেখর চন্দ্র, আসানসোল: গরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তর হতেই ফের সক্রিয় পাচারচক্র। বাজেয়াপ্ত ৩৮টি গরুবোঝাই একটি লরি। তার মধ্যে একটি গরুর মৃত্যু হয়েছে। জামুরিয়ার স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটক করে। পলাতক লরিচালক এবং খালাসি।
বুধবার গভীর রাতে আসানসোলের নিঘার ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি গরুবোঝাই লরি যাচ্ছিল। লরিতে ১৮টি গরু এবং ১৩টি বাছুর ছিল। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে লরি করে গরুপাচার হচ্ছিল। গরুবোঝাই লরি আটক করে জামুরিয়া থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। লরিটির নম্বর বাংলার।
[আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট আদালত, জরিমানা হাজার টাকা]
রাতেই জামুরিয়া থানার শ্রীপুর এলাকা থেকে রানিগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় গরুবোঝাই ওই লরিটি নিয়ে যাওয়া হয়। ওই লরিতে গাদাগাদি করে নিয়ে আসার ফলে একটি বাছুরের প্রাণ গিয়েছে। বেশ কয়েকটি অসুস্থ। বাকি গরুগুলিকে স্থানীয় একটি গোশালায় রাখা হয়েছে।
ওই লরির চালক এবং খালাসি পলাতক। তাদের কাছে বৈধ নথিপত্র ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঝাড়খণ্ড থেকে আসা লরিটি কোথায় যাচ্ছিল, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: সাতসকালে রাস্তায় ঘুরছে ১২ ফুটের কুমির! চাঞ্চল্য কাটোয়ায়]
সর্বশেষ খবর
-
নাদিমুলের ৬০ কোটির অবৈধ লেনদেনে হাওয়ালা যোগ! ২৪ ঘণ্টা পর তল্লাশি সেরে বেরল ইডি
-
বিপদের প্রহর গুনছে পাহাড়! আগাম সতর্ক রাজ্য, তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে আজ শুভেন্দু
-
‘সরকে চুনর’-এর পর ‘খেলনা বিমান’ বিতর্ক, নোরার বিরুদ্ধে তিন কোটির মানহানির মামলা
-
‘চাইনি সিনিয়ররা ডার্বি খেলুক’, বলছেন ইস্টবেঙ্গল কোচ, জয় না পেয়ে আক্ষেপ লাল-হলুদে
-
ফের দ্বারকা নদের পাড়ে সন্ধ্যারতি, কৌশিকী অমাবস্যায় কীভাবে সাজছে তারাপীঠ