সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতলকুচি (Sitalkuchi) কাণ্ডে সিআইডি’র রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। সিআইডি রিপোর্ট পাওয়া তথ্য অনুযায়ী, বাইরে গণ্ডগোল হলেও বুথের ভিতর দরজা ভেদ করে গুলি ঢুকে যায়। গুলি লাগে ব্ল্যাকবোর্ডেও। বাইরে অশান্তি হওয়া সত্ত্বেও কীভাবে ভিতরে গুলি গেল, তা খতিয়ে দেখতে মরিয়া ফরেন্সিকের ব্যালেস্টিক টিম। সোমবার ঘটনাস্থলে যাবেন বিশেষজ্ঞরা।
চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচিতে ভোট (Assembly Election 2021) ছিল। এবারের ভোটে হিংসা রোখাই ছিল বড়সড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও হিংসা রোখা যায়নি। অশান্তির নিরিখে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই শিরোনামে চলে আসে শীতলকুচির জোরপাটকির ১২৬ নম্বর বুথ। গুলিবিদ্ধ হয়ে একে একে প্রাণহানি হয় চারজনের। যদিও ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছিল, তিনজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। তবে একজনের শরীরে মিলেছে স্প্লিন্টার। সিআইএসএফ যদি গুলি চালায় সেক্ষেত্রে কীভাবে স্প্লিন্টার এল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: মাদক খাইয়ে ধর্ষণ? রায়গঞ্জে বিবস্ত্র অবস্থায় তরুণী উদ্ধারের ঘটনায় ঘনাচ্ছে রহস্য]
এদিকে, সিআইডি রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওই বুথের ভিতরেও গুলি ঢুকে গিয়েছিল। ব্ল্যাকবোর্ডে গুলি লাগে। বাইরে অশান্তি হলেও দরজা ভেদ করে কীভাবে ভিতরে গুলি গেল, তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সোমবার শীতলকুচিতে ঘটনাস্থল পরিদর্শনে য়াবেন ফরেন্সিকের ব্যালেস্টিক টিম। সোমবার তিন সদস্যের দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে। ঠিক কী ধরনের গুলি চলেছিল সেদিন, তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আরও একবার ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে।
[আরও পড়ুন: কোভিড কেড়ে নিয়েছে ছোট বোনকে, শান্তির খোঁজে ‘যশ’ বিধ্বস্তদের পাশে কর্পোরেট কর্তা]
সর্বশেষ খবর
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
-
বিচ্ছেদে আশান্তি, সিরিয়াল থেকে ছাটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!
-
সরষের মধ্যেই ভূত! মার্কিন সেনার গোপন তথ্য চলে যাচ্ছে ইরানের হাতে, বড় পদক্ষেপ আমেরিকার