আকাশনীল ভট্টাচার্য, ব্যারাকপুর: দিদির উপর অত্যাচারের প্রতিবাদ করায় শালাকে কোপাল জামাইবাবু৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের আমতলা কলোনি এলাকায়৷ অভিযুক্ত জামাইয়ের নাম দেবরাজ ঘোষ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সুন্দিয়া হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র বিশ্বজিৎ মণ্ডল৷
[Jio প্রাইম মেম্বারশিপ ফ্রি-তে পাবেন কীভাবে?]
পেশায় নিরাপত্তাকর্মী দেবরাজের সঙ্গে বছর দুই বছর আগে বিয়ে হয় বিশ্বজিতের দিদি পূর্ণিমার৷ অভিযোগ, বিয়ের পর থেকেই পূর্ণিমার উপর অকথ্য অত্যাচার চালাত দেবরাজ৷ অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেলে দিন কুড়ি আগে বাপের বাড়ি চলে আসেন পূর্ণিমা৷ সেই সময় দিদির উপর অত্যাচারের প্রতিবাদে জামাইবাবুর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় বিশ্বজিৎ৷ সেদিনও নাকি কাটারি দিয়ে শালাকে আঘাত করেছিল দেবরাজ৷
[কাশ্মীরের সোপিয়ানে ফের জঙ্গি হামলা]
বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ টিউশন পড়ে ফিরছিল বিশ্বজিৎ৷ অভিযোগ, আগে থেকেই তার ফেরার পথে আমতলা কলোনির কাছে ওঁত পেতে ছিল দেবরাজ৷ প্রথমে বিশ্বজিতের পথ আটকায় সে৷ তারপর কিছু বুঝে ওঠার আগেই ভোজালি দিয়ে কোপাতে থাকে৷ বিশ্বজিতের চিৎকারে আশেপাশের লোক ছুটে আসতে দেখে পালিয়ে যায় দেবরাজ৷ ভাইপাড়া স্টেট জেনারল হসপিটালে ভর্তি করা হয়েছে বিশ্বজিৎকে৷ দেবরাজের বিরুদ্ধে জগদ্দল থানায় এফআইআর দায়ের করেছে তার পরিবার৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
[সাংসদ কে ডি সিংয়ের সংস্থার বিরুদ্ধে তদন্তে কলকাতা পুলিশের ‘SIT’]
সর্বশেষ খবর
-
ক্যাম্পাসে বন্দে মাতরম যাত্রা এবিভিপির, বাইরে মিছিল এসএফআইয়ের! ফের তপ্ত যাদবপুর
-
মাতৃভাষাকে ভালোবেসে! বাংলায় সর্বোচ্চ নম্বরপ্রাপকদের বৃত্তিতে স্কুলে ১ লক্ষ দান প্রাক্তন শিক্ষিকার
-
জলরাক্ষসের আঘাতে এখনও বিধ্বস্ত নেপাল! এর মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
-
চিন আটকে নেই যন্ত্রমানবে, শিল্পায়নে রোবট বিপ্লবের চেনা ছক বদলে দিচ্ছে বেজিং
-
মোদির পোস্টার বিতর্কে রক্ষাকবচ মিললেও শ্রীলেখাকে ভর্ৎসনা হাই কোর্টের, কী বললেন বিচারপতি?