সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ত দপ্তরের কাজে আগেই ক্ষোভ ছিল মুখ্যমন্ত্রীর। এবার তীব্র ভর্ৎসনা করলেন তিনি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে পিডব্লুডি-র আর্থিক চাহিদার কথা শুনে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, ”PWD-কে দিয়ে সব কাজ করানোর কোনও দরকার নেই। ওদের এত খাই! HRBC’র ইঞ্জিনিয়াররা বসে আছেন, তাঁদের দিয়ে কাজ করান।”

বেশ কয়েকদিন পর আবার জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে তিনদিনের পশ্চিম মেদিনীপুর (West Medinipur), ঝাড়গ্রাম সফরে গিয়েছেন তিনি। শহিদ প্রদ্যোৎ স্মৃতি ভবনে প্রশাসনিক বৈঠক থেকে শতাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর জেলা প্রশাসনের কাজের পর্যালোচনা করতে বসে পূর্ত দপ্তরের ভূমিকার তীব্র নিন্দা করেন। বেশ কয়েকটি কাজের জন্য পিডব্লুডি অতিরিক্ত টাকা চাইছে বলে অভিযোগ কানে আসে মুখ্যমন্ত্রীর। তারপরই তিনি বলেন, ”৬ কোটির মধ্যেই সব কাজ হতে হবে। এত খাই কেন! পিডব্লুডি-কে দিয়ে সব কাজ করানোর দরকার নেই। HRBC’র ইঞ্জিনিয়াররা বসে আছেন, তাঁদের দিয়ে কাজ করান।”
[আরও পড়ুন: ‘নিখোঁজ’ নুসরত জাহান! বসিরহাটে তারকা সাংসদের পোস্টার ঘিরে শোরগোল]
এরপরই তিনি DPR অর্থাৎ প্রকল্পের কাজের বিস্তারিত রিপোর্ট দেখতে চান। তারপর ক্ষোভের সঙ্গে বলেন, ”ওই DPR কেটে ফেলে দিন।” এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিজের পাড়ার কাজ, অন্যান্য জেলায় কমিউনিটি হলের কাজের উদাহরণ দিয়ে ক্ষোভের সুরে বলেন, ”এসবে কত টাকা লাগে? আমি কি আর কাজ করাই না? আমাকে কী শেখাচ্ছে!” এর আগেও বেশ কয়েকবার পূর্তদপ্তরের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাদের আর্থিক চাহিদার কথা শুনে রেগে গেলেন তিনি।
[আরও পড়ুন: ‘ডোনেট মি এ গার্লফ্রেন্ড’, প্ল্যাকার্ড হাতে রাস্তায় ঘুরছেন যুবক! ব্যাপারটা কী?]
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য