সৌরভ মাজি, বর্ধমান: এবার বেফাঁস বর্ধমানের এক তৃণমূল নেতা (TMC)। “দলে থেকে বিজেপিকে (BJP) মদত দিলে হাত-পা ভেঙে দেওয়া হবে”, সভা থেকে কর্মীদের হুঁশিয়ারি দিলেন তিনি। নেতার এই মন্তব্যে তুঙ্গে বিতর্ক। একুশের নির্বাচনের আগে বর্ধমানে ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল।
বর্ধমান শহরের ৩৩ নম্বরের ওয়ার্ডে একটি ছট পুজোর উদ্বোধনে গিয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা খোকন দাস। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, “কিছু মানুষ আছেন যারা আগে সিপিএমে ছিলেন তাঁরাই এখন তৃণমূলে ঢুকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাঁরাই বিজেপিকে মদত দিচ্ছে। তাঁরা তৃণমূলের অন্য নেতাদের থেকে নিজেদের বড় প্রমাণ করার চেষ্টা করছে। এই ধরনের নেতাদের বরদাস্ত করবে না। প্রয়োজনে তাঁদের হাত-পা ভেঙে দেওয়া হবে।” প্রয়োজনে পুলিশকেও ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদলের হয়ে কথা বললেও পুলিশেরও রেহাই মিলবে না, এমনটাও বলেন দাবি তাঁর।
[আরও পড়ুন: আগামী জুনের পরও বিনামূল্যে রেশন পাবে রাজ্যবাসী, বাঁকুড়া থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]
তৃণমূল নেতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরের এক নেতার কথায়, “তৃণমূল নেতাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়। এটাই ওদের সংস্কৃতি। হিংসা ছাড়া ওরা কিছুই বোঝে না। এসব করে বাংলায় টেকা যাবে না। একুশে বিজেপিই ক্ষমতায় এসেছে।” এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু বলেন, দলের ভিতরে সমস্যা হলে খতিয়ে দেখা হবে।
[আরও পড়ুন: ‘নির্বাচনের আগে অনেকে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে’, নাম না করে বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ
-
খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন-সহ ৩ সিপিএম নেতা বেকসুর খালাস হাই কোর্টে
-
‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির