Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বীরভূমে কেষ্টর গড়ে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০১৮, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০১৮, ১৮:০৪

options
link
বীরভূমে কেষ্টর গড়ে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী zoom

নন্দন দত্ত, সিউড়ি: ফের উত্তপ্ত বীরভূমের খয়রাশোল। এলাকার শান্তির দাবিতে সোমবার সকালে মিছিল করে সিপিএম৷ আর সেই মিছিল থেকে উঠল গুলি চালনার অভিযোগ৷ গুলিতে জখম তৃণমূল কর্মী৷ আহত ওই তৃণমূলকর্মী হাসপাতালে চিকিৎসাধীন৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ওই তৃণমূল কর্মীর নাম শেখ আফজল ওরফে লালবাবু৷ তিনি আবার ওই এলাকার তৃণমূল কংগ্রেসের হজরতপুর অঞ্চল সভাপতি স্বপন সেনের গাড়ির চালক৷ বর্তমানে লালবাবু সিউড়ি হাসপাতালে ভরতি রয়েছেন৷

[ফেসবুকে জেলাশাসকের ভুয়ো ছবি, চাঞ্চল্য জলপাইগুড়িতে]

যদিও সিপিএমের জেলা সম্পাদক মনসা হাঁসদা এই গুলি চালানোর কথা অস্বীকার করেন। তিনি পালটা প্রশ্ন তোলেন, “আমরা শান্তির সপক্ষে মিছিল করছিলাম। তাহলে আমরাই অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ব কেন?” এদিকে স্বপনবাবু জানান, “আমরা সিপিএমের খয়রাশোল পার্টি অফিসের পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম। তখন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে লালবাবুর কোমরে লাগে। ওরা পাঁচ-ছ’রাউন্ড গুলি ছোড়ে।” গোটা ঘটনার দায় সিপিএমের ঘাড়ে চাপিয়েছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷

Advertisement

[প্রতিবন্ধীকে নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেপ্তার অবসরপ্রাপ্ত জওয়ান]

এদিন সংবাদমাধ্যমে বলেন, ‘‘সিপিএমের মিছিল থেকে গুলি ছোড়া হয়েছে৷ পুলিশকে বলেছি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে৷’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেআইনি কয়লা পাচার নিয়ে সমস্যার সূত্রপাত৷ এমনিতেই, বীরভূম ও ঝাড়খণ্ড লাগোয়া খনি দখলকে কেন্দ্র করে বিবাদ নতুন নয়৷ এর আগেও একাধিকবার গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠেছে৷ তপ্ত হয়েছে বীরভূম৷ পরিস্থিতির উপর লাগাম টানতে উদ্যোগী হয়েছে স্থানীয় প্রশাসন৷ কিন্তু, তার পরেও এই ঘটনা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের অন্দরে৷ এভাবে দিনে দুপুরে গুলি চলার ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা৷ বাসিন্দাদের আতঙ্ক কাটাতে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

ছবি: বাসুদেব ঘোষ৷

[রাতে অন্তরঙ্গ মুহূর্তে নবদম্পতির ঘরে উঁকি, এ কী পরিণতি হল যুবকের!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.