Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Dilip Ghosh

নেই কর্মী-সমর্থক! দাঁতনে পার্টি অফিস উদ্বোধন না করেই ফিরলেন ‘ক্ষুব্ধ’ দিলীপ

কর্মী ও সমর্থকরা নেই। কার্যালয় পুরো ফাঁকা। এই অবস্থা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে তিনি ফিরে যান।

Advertisement
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৪:০৮

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৪:০৮

options
link
নেই কর্মী-সমর্থক! দাঁতনে পার্টি অফিস উদ্বোধন না করেই ফিরলেন ‘ক্ষুব্ধ’ দিলীপ zoom
বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, ফাইল ছবি

নেতারা রয়েছে। কিন্তু কর্মী ও সমর্থকরা নেই। এই অবস্থা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন না করেই ফিরে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের নয়াগ্রাম এলাকায়। বিজেপির দাঁতন দুই মণ্ডল কমিটির নবনির্মিত একটি দলীয় কার্যালয় উদ্বোধনের কর্মসূচি ছিল দিলীপ ঘোষের। সেখানে তিনি সময়মতো পৌঁছে যান। কিন্তু গিয়ে দেখেন নেতারা কয়েকজন রয়েছেন। কিন্তু কর্মী ও সমর্থকরা নেই। কার্যালয় পুরো ফাঁকা। এই অবস্থা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে তিনি ফিরে যান।

Advertisement

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের যুক্তি, দিলীপ ঘোষকে যে সময় দেওয়া হয়েছিল তার সঙ্গে স্থানীয় স্তরে প্রস্তুতির সময়ের সমন্বয় সাধন করা যায়নি। এছাড়া ওনার অন্য একটি কর্মসূচিতে যাওয়ার তাড়া ছিল। তাই তিনি বেশিক্ষণ অপেক্ষা করতে পারেননি। আর দিলীপ ঘোষ বললেন “এখন চাষের কাজ চলছে। তাই অনেকেই সময় মতো আসতে হয়তো পারেননি। আমার অন্য একটি কর্মসূচিতে যোগ দেওয়ার ছিল। তাই চলে যেতে হয়েছে। দলের যাঁরা রয়েছেন তাঁরা উদ্বোধন করে নেবেন।”

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। আর তৃণমূলের মোহনপুর ব্লক সভাপতি মানিক মাইতি বললেন, “বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। লোকজন আর হচ্ছে না। আর এই লোকজন না হওয়ায় দিলীপ ঘোষকে ফিরে যেতে হয়েছে।” 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.