Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Basirhat

দুই স্ত্রীকে নিয়ে সংসারে প্রবল অশান্তি! অন্তঃসত্ত্বা দ্বিতীয় পক্ষকে ‘খুন’ করল স্বামী

দুই বিয়ে করে স্ত্রীদের নিয়ে এক বাড়িতেই বসবাস! প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রীদের মধ্যে প্রায়শই ঝগড়া-অশান্তি হত! আর তার জেরেই দ্বিতীয়পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম মৃতার নাম রেহেনা বিবি। স্বামী শাহাবুদ্দিন মণ্ডলকে তদন্তের জন্য আটক করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২১:১৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২১:১৭

options
link
দুই স্ত্রীকে নিয়ে সংসারে প্রবল অশান্তি! অন্তঃসত্ত্বা দ্বিতীয় পক্ষকে ‘খুন’ করল স্বামী zoom
প্রতীকী ছবি
Advertisement

দুই বিয়ে করে স্ত্রীদের নিয়ে এক বাড়িতেই বসবাস! প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রীদের মধ্যে প্রায়শই ঝগড়া-অশান্তি হত! আর তার জেরেই দ্বিতীয়পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম মৃতার নাম রেহেনা বিবি। স্বামী শাহাবুদ্দিন মণ্ডলকে তদন্তের জন্য আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার এলাকায়।

মৃতার বাপেরবাড়ির তরফে অভিযোগ, আজ, শুক্রবার সকালে শাহাবুদ্দিন মণ্ডল তাঁদের ফোন করে। রেহেনা বিবি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানানো হয়। বাপেরবাড়ির তরফে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ওই তরুণী ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে আছেন। কানের পাশ দিয়ে রক্ত বেরোতেও দেখা যায়! তাঁকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বাপেরবাড়ির তরফে অভিযোগ করা হয়, শাহাবুদ্দিন মণ্ডল স্ত্রীকে পিটিয়ে খুন করেছেন। অভিযোগ, শাহাবুদ্দিণের দুটি বিয়ে। দ্বিতীয়পক্ষের স্ত্রী ছিলেন রেহেনা বিবি। দীর্ঘ সময় ধরে দুই স্ত্রীর মধ্যে অশান্তি চলত বলে অভিযোগ। শেষপর্যন্ত স্বামীই খুন করেছেন!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃতার দাদা বলেন, “আমার বোনের মৃত্যু স্বাভাবিক নয়। কান দিয়ে রক্ত আসছে। শরীরে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। বোনের মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী তাঁর স্বামী। তিনি আরও বলেন, “নিজের স্ত্রীর শরীর খারাপ দেখে কেন বাড়ি থেকে চলে গেল কাজে? তাহলে কি নিজের স্ত্রীকে পিটিয়ে খুন করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল।” জানা গিয়েছে ওই তরুণী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.