Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Siliguri Municipal Corporation budget

শিলিগুড়ি পুরনিগমের বাজেটে চমক তৃণমূলের! বাড়ল চুক্তিভিত্তিক, দৈনিক কর্মীদের বেতন 

এ বছর বাজেটে চুক্তিভিত্তিক, দৈনিক হাজিরা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। আবার আশাকর্মীদের ভাতা বাড়ানোর পাশাপাশি নতুন করে আরও ৫০০ জনকে বিধবা ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:০০

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:০০

options
link
শিলিগুড়ি পুরনিগমের বাজেটে চমক তৃণমূলের! বাড়ল চুক্তিভিত্তিক, দৈনিক কর্মীদের বেতন  zoom
বাজেট পেশ। নিজস্ব চিত্র
Advertisement

শিলিগুড়ি পুরনিগমের বাজেটে একের পর এক চমক শাসক দল তৃণমূলের। শুক্রবার পুরনিগমে বাজেট পেশ করেন মেয়র গৌতম দেব। এ বছর বাজেটে চুক্তিভিত্তিক, দৈনিক হাজিরা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। আবার আশা কর্মীদের ভাতা বাড়ানোর পাশাপাশি নতুন করে আরও ৫০০ জনকে বিধবা ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দেওয়া হবে উৎসাহ ভাতাও। তবে এ বছর ১০ কোটি ৮৪ লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেন মেয়র গৌতম দেব। যদিও তা রাজস্ব আদায় করে পুষিয়ে দেবেন বলে আশ্বাস দেন তিনি।

পুরনিগমে চুক্তি ভিত্তিক যে সকল কর্মী নূন্যতম ১০ বছর ধরে কর্মরত রয়েছেন তাঁদের সর্বনিম্ন বেতন সমতুল্য স্থায়ী পদের সর্বনিম্ন বেতনের ৭০ শতাংশ নির্ধারিত করা হয়েছে। আবার যাঁরা ২০ বছর ধরে কর্মরত তাঁদেরও একইভাবে ৮০ শতাংশ ও যাঁরা ৩০ বছর ধরে রয়েছে তাঁদের একই পদ্ধতিতে ৯০ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। তিন ধরনের মিলিয়ে মোট ১১২ জন কর্মচারী উপকৃত হবেন। এখন মোট ২৪২ জন চুক্তিভিত্তিক কর্মী রয়েছে। এ কারণে আগে যেখানে মাসে ৩৫ লক্ষ ৬ হাজার ১৫৫ টাকা প্রদান করা হত তা বেড়ে হবে ৩৭ লক্ষ ৯২ হাজার ৮৬৪ টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ ছাড়া ৩০ বছর ধরে কর্মরত দৈনিক হাজিরা ভিত্তিক ২৬০ জন কর্মীর মাসিক বেতন ১১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। এর ফলে পুরনিগমের নিজস্ব তহবিল থেকে বছরে ৩ কোটি ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা খরচ হবে। এছাড়াও বাকি যে সকল দৈনিক হাজিরা কর্মী রয়েছে তাঁদের মাসিক বেতন ৪ শতাংশ বাড়ানো হয়েছে। তাতে তারা দৈনিক ৩৫০ টাকা করে পাবে। বাম আমলে যেটা ছিল মাত্র ২৯৭ টাকা। পাশাপাশি অবসর প্রাপ্ত কর্মীদের পাওনা গ্র‍্যাচুইটি দ্রুত প্রদান করা হবে। দু’টি অর্থবর্ষ মিলিয়ে ইতিমধ্যে ৩কোটি ৫৪ লক্ষ টাকা গ্র‍্যাচুইটি দেওয়া হয়েছে। পুরনিগম এখন ৩ হাজার ১৪৪ জনকে বার্ধক্য, বিধবা ও সহায়সম্বলহীনকে ৫০০ টাকা করে ভাতা দিচ্ছে। আগামী অর্থবর্ষে আরও ৫০০জনকে এই ভাতার অন্তর্ভুক্ত করা হবে।

শহরের ১৫টি কমিউনিটি ডেভলপমেন্ট সোসাইটির ১৬০ জন গভর্নিং বডির সদস্যদের ২ কিস্তিতে বার্ষিক ১ হাজার টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে। বাজেটে শহরের সমস্ত আশাকর্মীদের উৎসাহ ভাতা প্রতি মাসে ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। এছাড়াও ছায়াস্নিগ্ধ বিদ্যালয়ের অধীনে শহরের প্রতিটি বিদ্যালয়ে ৫ টি করে ফুল ও ফলের গাছ লাগাতে হবে। যাঁরা পরিচর্চা করে তা বাঁচিয়ে রাখবে তাদের পুরষ্কৃত করা হবে। ইন্ডোর স্টেডিয়ামেও এবার যুব আবাস করা হবে। শহরের রাস্তাঘাট মেরামত করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। 

এ দিন বাজেটের পর সাংবাদিক সম্মেলনে এসে মেয়র গৌতম দেব বলেন, “২০২৬-২৭ অর্থবর্ষে ৬৩৮ কোটি ৪২ লক্ষ টাকার বাজেট বরাদ্দ ও ২০২৫-২৬ আর্থিক বছরের ৪৫৬ কোটি ৯৮ লক্ষ টাকার সংশোধিত বাজেট পেশ করা হল। জনমুখী এই বাজেটে আমরা কর্মীদের কথা ভেবেছি। চুক্তিভিত্তিক কর্মীদের একটি নির্দিষ্ট পে স্ট্রাকচার তৈরি করা হল। বাম আমলে বকেয়া টাকা মেটানো হয়েছে। বেতন বৃদ্ধি হওয়ায় কারও ৫ হাজার কারও ৩ হাজার করে বেড়ে গেল।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.