দেব গোস্বামী, বোলপুর: ফের বোলপুরে ইডির হানা। সোমবার বোলপুরের নিচুপট্টির তৃণমূল কার্যালয়ে যান আধিকারিকরা। কথা বলেন ট্রাস্টের সদস্যদের সঙ্গে। এই কার্যালয়েই বসতেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এদিন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গেও কথা বলেন ইডি অফিসাররা।
দীর্ঘদিন ধরে ইডির নজরে বোলপুরের নিচুপট্টি তৃণমূলের কার্যালয়। সোমবার দুপুরে ইডি আধিকারিকরা যান বোলপুরে। প্রথমে তিন প্রতিনিধি বোলপুর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পৌঁছন। সেখানে গিয়ে কথা বলেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে। বোলপুরের নিচুপট্টি এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ের সমস্ত জমির কাগজপত্র খতিয়ে দেখেন। এর পর তাঁরা পৌঁছে যান তৃণমূল কার্যালয়ের সামনে।
[আরও পড়ুন: বোলপুরের তৃণমূল কার্যালয়ে হানা ইডি’র, ট্রাস্ট সদস্যদের জিজ্ঞাসাবাদ]
জানা গিয়েছে, এদিন ওই কার্যালয় মাপজোখ করা হয় ইডির তরফে। কার্যালয়ের আশেপাশের দোকান মালিকদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। এখানেই শেষ নয়। একটি ট্রাস্ট গঠন করে ওই কার্যালয়টি কিনেছিলেন অনুব্রত মণ্ডল। ওই ট্রাস্টের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। প্রসঙ্গত, শুধু কার্যালয় নয়, ইডির নজরে অনুব্রতর মা কালীর সোনার গয়নাও।
[আরও পড়ুন: সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসনের দাবি NCW চেয়ারপার্সনের, ‘মণিপুর যাচ্ছেন না কেন?’, পালটা তৃণমূলের]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের