Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Purba Medinupur

সম্পত্তি নিয়ে বিবাদ! মদ খাইয়ে দাদাকে ‘কোপাল’ ভাই, উত্তেজনা ভগবানপুরে

লাঠি হাতে মহিলারা অভিযুক্তকে তাড়া করে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ১৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ১৫:৫৮

options
link
সম্পত্তি নিয়ে বিবাদ! মদ খাইয়ে দাদাকে ‘কোপাল’ ভাই, উত্তেজনা ভগবানপুরে zoom
Advertisement

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সম্পত্তি নিয়ে বিবাদের জের ঝরল রক্ত। ধারালো অস্ত্রের কোপ মেরে নিজের দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে! শনিবার রাতের নৃশংস এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের শুকলালপুর এলাকায়। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে ধৃতকে থানায় নিয়ে যেতে গেলে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পুলিশের পথ আটকায়। লাঠি হাতে মহিলারা তাড়া অভিযুক্তকে করলে উত্তেজনা আরও বাড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নবকুমার রাউথ। বয়স চল্লিশ বছর। ধৃত ভাইয়ের নাম মিঠুন রাউথ। অভিযোগ, ভাই মিঠুন ভোররাতে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দাদার পেটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নবকুমারের মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, শনিবার রাতে এক অনুষ্ঠানে গিয়ে দাদা নবকুমারকে প্রচুর মদ খাওয়ায় ভাই মিঠুন। পরে দুজনেই নিজেদের বাড়ি ফিরে আসে। ভোররাতে দাদার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিখোঁজ ছেলেকে উদ্ধারে সাহায্য BJP বিধায়কের, ‘কৃতজ্ঞতা’য় দলবদল TMC পঞ্চায়েত সদস্যের]

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় জনতা তাঁকে ছিনিয়ে নেয়। বেধরক মারধর করে উন্মত্ত জনতা। পরে অবশ্য পুলিশ মিঠুনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

[আরও পড়ুন: সিউড়ির ‘স্টোনম্যান’ এখনও অধরা, পালানোর আগে পুলিশের জালে অভিযুক্তর সঙ্গী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.