আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী উত্তর ২৪ পরগনার বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোলা৷ আচমকাই প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় আগুন লেগে যায়৷ খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন৷ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলেই প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের৷ ওই কারখানার ভিতর বেশ কয়েকজন আটকে থাকারও আশঙ্কা করা হচ্ছে৷ চলছে তাঁদের উদ্ধার করে আগুন নেভানোর কাজ৷
ভিন রাজ্যে বাঙালি যুবকের রহস্যমৃত্যু, মৃতদেহ নিয়ে অবরোধ যশোর রোডে
ঘোলার ওই প্লাস্টিক চেয়ার তৈরির কারখানায় অন্যান্য দিনের মতো সোমবারও কাজ চলছিল৷ দুপুর সাড়ে বারোটা নাগাদ আচমকাই কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়৷ তা নজরে আসে কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের৷ কারখানা থেকে বাইরে বেরোনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ মুহূর্তের মধ্যেই গোটা কারখানা গ্রাস করে নেয় আগুন৷ বেশ কয়েকজন কর্মী ওই কারখানার ভিতরেই আটকে পড়েছেন৷ এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ বাইরে থেকে শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ কারখানার ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে৷ তাই দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়৷ কারখানার ভিতরে আটকে পড়া কর্মীদের উদ্ধারের পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ৷ দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে ওই কারখানায় আগুন লেগেছে৷
ফিল্মি কায়দায় জনবহুল রাস্তায় চলল গুলি, আতঙ্ক মেদিনীপুর শহরে
এদিকে, রবিবার রাতে আবারও বড়বাজারে কাপড়ের গুদামে আগুন লেগে যায়৷ যমুনালাল স্ট্রিটের কাছে ওই কাপড়ের গুদাম এক্কেবারে ঘিঞ্জি এলাকায় অবস্থিত৷ তাই দমকল ঘটনাস্থলে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যায়৷ ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু৷ সামান্য ক্ষয়ক্ষতি হলেও, খুব কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে৷ বাগরির পরেই যমুনালাল স্ট্রিটে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার