অর্ক দে, বর্ধমান: বছর তিনেক ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল মেয়ের। প্রথম দিকে ভেবেছিলেন প্রিয় বান্ধবী। তাই সম্পর্ক নিয়ে বিশেষ মাথা ঘামাননি তরুণীর পরিবারের কেউ। তবে ইদানীংকালে তাঁদের ঘনিষ্ঠতায় যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিলেন তরুণীর পরিবারের লোকজন। অভিযোগ, তাই সম্পর্ক না রাখতে চাপ দেন পরিজনেরা। প্রায় জোর করে মেয়ের অন্যত্র বিয়েও স্থির করেন। কিন্তু বিয়ের তিন দিন আগেই সব শেষ। কীটনাশক খেয়ে আত্মঘাতী তরুণী। এই ঘটনায় পূর্ব বর্ধমানের গলসিতে ব্যাপক চাঞ্চল্য।
আত্মঘাতী তরুণীর পরিবারের দাবি, গলসিরই এক তরুণীর সঙ্গে সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন তাঁদের মেয়ে। সমকামী সম্পর্ক মানতে পারেননি। একসময় তরুণীর পরিবারের লোকজন তাঁর থেকে মোবাইলও কেড়ে নেয় বলেই অভিযোগ। একে তো পারিবারিক চাপ, আবার তার উপর ওই বান্ধবীও নাকি তরুণীকে চাপ দিচ্ছিলেন। একসঙ্গে ঘর বাঁধার জন্য চাপ দিচ্ছিলেন বলেই অভিযোগ। তার পর থেকে নাকি মানসিক অবসাদে ভুগছিলেন তরুণী। ইতিমধ্যে আবার বিয়ের ঠিক করেন পরিবারের লোকজন। সে কারণেই বিয়ের ঠিক তিন দিন আগে চরম সিদ্ধান্ত নেন বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: টাইমস স্কোয়্যারে ঋদ্ধি-সুরঙ্গনার চুমু, ছবি দেখে উচ্ছ্বসিত সৃজিত, কী লিখলেন পরিচালক?]
মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে থাকা কীটনাশক খেয়ে ফেলেন তরুণী। তাঁকে উদ্ধার করে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এর পর. সেখান থেকে বর্ধমানের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তরুণীর। তাঁর দেহ বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: ফুলশয্যার ভিডিও শেয়ার করলেন নবদম্পতি! নিন্দায় মুখর নেট দুনিয়া, দেখুন ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন শেহওয়াগ-দ্রাবিড়ের পুত্র, শিকে ছিঁড়ল বঙ্গতনয়ের
-
দেশজুড়ে বড়সড় সাইবার প্রতারণার পর্দাফাঁস! বহু অ্যাকাউন্টে লাখ লাখ লেনদেন, বর্ধমানে ধৃত ৪
-
রাজ্যজুড়ে বিলি হবে ২৫ লক্ষ রাখি, উৎসবে শুভেন্দু দিলেন প্রায় ৯ কোটি টাকা
-
সিএবি নির্বাচন ২৪ সেপ্টেম্বর, জট প্রতিনিধিত্ব আইন নিয়ে
-
জাতীয় দলে ব্রাত্য, সেই শামিকেই এবার সম্মান দেবে সৌরভের সিএবি, আর কে পুরস্কার পাবেন?