নিজস্ব সংবাদদাতা: মায়ের সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে৷ মেয়েকে এই ঘটনা জেনে ফেলার খেসারত দিতে হল প্রাণ দিয়ে৷ মায়ের হাতে খুন হল মেয়েকে৷ শুক্রবার রাতে এমনটাই অভিযোগ উঠেছে ডোমকলের ভগীরথপুরে৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম অঙ্কিতা ঘোষ (১১)৷
স্বামী অমর ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রিয়া ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও অঙ্কিতার বাড়ির লোকেদের অভিযোগ, মা নয়, মায়ের ‘প্রেমিক’ই খুন করেছে তাকে৷ ‘প্রেমিক’কে বাঁচাতে নিজের কাঁধে দায় তুলে নিয়েছে প্রিয়া৷ পুলিশের কাছে ইতিমধ্যেই প্রিয়া ঘোষ স্বীকার করেছে, “আমিই আমার মেয়েকে খুন করেছি৷” ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান জানান, “প্রাথমিক তদন্তে অনুমান মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে গিয়েছিল মেয়ে৷ তার জেরেই শ্বাসরোধ করে এই খুনের ঘটনা৷ প্রিয়া ঘোষ নামে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে৷”
শুক্রবার রাতে মায়ের সঙ্গেই শুয়েছিল স্থানীয় ভগীরথপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অঙ্কিতা৷ অঙ্কিতার পিসি মালতী ঘোষের কথায়, “রাতে দাদা ঘরে ছিল না৷ বউদি নিশ্চয়ই এমন কিছু অন্যায় কাজ করছিল যা মেয়ে দেখে ফেলে৷ তবে বউদি নয়, এই খুন তার প্রেমিকই করেছে৷ তাকে বাঁচাতেই বউদি নিজের কাঁধে দায় তুলে নিচ্ছে৷”
স্থানীয়রা জানান, প্রিয়ার বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে অমরবাবুর সঙ্গে সম্পর্কে বেশ কয়েকদিন ধরে চিড় ধরেছিল৷ স্থানীয় বাজারে অমরবাবুর একটি মিষ্টির দোকান রয়েছে৷ দিনে বাড়িতে খেতে গেলেও রাতে বাড়িতে কমই যান৷ দোকানে চুরি হতে পারে, এই আশঙ্কা থেকেই অমরবাবু রাতে দোকানে থেকে যেতেন অধিকাংশ দিন৷ শুক্রবার রাতেও তেমনটাই ঘটেছিল৷ অমর ঘোষ জানান, “ভোরের দিকে স্ত্রী এসে বলল মেয়ের শরীর ভাল নেই৷ ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে৷ দৌড়ে গিয়ে দেখি মেয়ের মুখে রক্ত গড়িয়ে শুকিয়ে গিয়েছে৷ হাত-পা ঠান্ডা৷”
সর্বশেষ খবর
-
স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময় কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?
-
হবু ডাক্তারদের অন্তর্বাসে হাত দিয়ে তল্লাশি! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় গঠিত তদন্ত কমিটি
-
ছন্দ-অন্ত্যমিল অক্ষুণ্ন রেখে ৫০টি রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ, প্রকাশিত সৌম্য ভট্টাচার্যের ‘ইটারনাল সংস’
-
বইমেলায় অংশগ্রহণের আবেদনের বিজ্ঞাপন ‘ত্রুটিপূর্ণ’! চরমে সরকার-উদ্যোক্তাদের টানাপোড়েন
-
শিক্ষা ও উদ্ভাবনে অনন্য অবদান, জেআইএস গ্রুপের হাত ধরে সম্মানিত ইনফোসিসের প্রাক্তন সিএফও