স্টাফ রিপোর্টার: পুরনো যন্ত্র আর অদম্য জেদই সম্বল। তাতেই কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানকে কয়েক যোজন দূরে ফেলে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ভাইরোলজি রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরি। ১২ জুন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যের সমস্ত ল্যাবরেটরিকে পিছনে ফেলে করোনা সংক্রমণ নির্ণয়ে সবচেয়ে বেশি লালারসের নমুনা পরীক্ষা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। তৃতীয় স্থানে নাইসেড।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ তথা নাইসেডে যেখানে ৩১ হাজার ৬৩৬ জনের করোনা টেস্ট হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে টেস্টের সংখ্যা ৪২ হাজার ৯৩০। নাইসেডের নমুনা পরীক্ষার যন্ত্র অনেক অত্যাধুনিক। তাদের অটোমেটেড রিয়্যাল টাইম পিসিআর যন্ত্রে দিনে দেড় হাজার পরীক্ষা করা সম্ভব। সেখানে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজের পুরনো যন্ত্রে মোটে ১২০টি করে নমুনা পরীক্ষা হতে পারে। তবে তাতে কী? রিসার্চ সায়েন্টিস্ট টেকনিশিয়ানরা রাতদিন এক করে দিয়েছেন। লক্ষ্য একটাই। যত বেশি সম্ভব টেস্ট করাতে হবে।
[আরও পড়ুন: বর্ষা এল বঙ্গে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা]
[আরও পড়ুন: খুলছে ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত, আড়াই মাস পর শুরু ভারত-বাংলাদেশ বাণিজ্য]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের