Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Yogyashree scheme

অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা! শর্ত জেনে রাজ্যের যোগ্যশ্রী প্রকল্পে করুন আবেদন

কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৬:৩৩

options
link
অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা! শর্ত জেনে রাজ্যের যোগ্যশ্রী প্রকল্পে করুন আবেদন zoom
ফাইল ছবি।
Advertisement

অনেকক্ষেত্রেই দেখা যায় মেধা, বড় হওয়ার স্বপ্ন দুচোখে থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থা। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে দূর্দান্ত রেজাল্ট করেও কত পড়ুয়া হারিয়ে যায়। ডাক্তার-ইঞ্জিনিয়ার স্বপ্ন তাঁদের অধরাই থেকে যায়। সেই কথা মাথায় রেখে মেধাবী ছাত্র-ছাত্রীদের দিকে হাত বাড়িয়েছে রাজ্য সরকার। চালু হল যোগ্যশ্রী প্রকল্প। যাতে ১০ মাসে মিলছে ৩০০০ টাকা। কীভাবে আবেদন করবেন? কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? চলুন জেনে নিন খুঁটিনাটি।

অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই এই প্রকল্পে আবেদন করা যায়। অনলাইনে আবেদনের জন্য চলে যায় https://wbbcdev.webstep.in -এই ওয়েবসাইটে। সেখানেই মিলবে ফর্ম। যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিল আপ করে তা সাবমিট করতে হবে। এই প্রকল্পে আদতে মেধাবী ছাত্র-ছাত্রী যারা ২০২৭ সালে নিট (NEET), জেইই (JEE) এবং ডব্লিউবিজেইই (WBJEE) পরীক্ষা দেবেন, তাঁদের প্রশিক্ষন দেওয়া হবে। প্রতি শনি ও রবিবার ৪ ঘণ্টা করে ক্লাস হবে। প্রতি ক্লাসে উপস্থিত থাকার জন্য ৩০০ টাকা করে ১০ মাসে স্টাইপেন বাবদ দেওয়া হবে তিনহাজার টাকা। তবে এই প্রকল্পের সুবিধা পেয়ে বছরে পরিবারের আয় হতে হবে ৩ লক্ষ টাকার কম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্রকল্পে আদতে মেধাবী ছাত্র-ছাত্রী যারা ২০২৭ সালে নিট (NEET), জেইই (JEE) এবং ডব্লিউবিজেইই (WBJEE) পরীক্ষা দেবেন, তাঁদের প্রশিক্ষন দেওয়া হবে। প্রতি শনি ও রবিবার ৪ ঘণ্টা করে ক্লাস হবে। প্রতি ক্লাসে উপস্থিত থাকার জন্য ৩০০ টাকা করে ১০ মাসে স্টাইপেন বাবদ দেওয়া হবে তিনহাজার টাকা।

তবে এই মুহূর্তে রাজ্যের সব জেলার বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আপাতত পূর্ব মেদিনীপুরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। পূর্ব মেদিনীপুর জেলার সাতটি জায়গায় শিবিরের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সেখানেই পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে অন্যান্য জেলার পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পাবে বলেই খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.