অরিজিৎ গুপ্ত, হাওড়া: প্রেমের টান উপেক্ষা করা বড়ই কঠিন। সে প্রমাণ আগেই দিয়েছেন হাওড়ার (Howrah) নিশ্চিন্দার আনন্দনগরের দুই গৃহবধূ। বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রির হাত ধরে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন দুই জা। তবে শেষরক্ষা হল না তাতেও। কারণ, মুম্বই থেকে এ রাজ্যে ফেরার পথে আসানসোল স্টেশন থেকে উদ্ধার দু’জনে।
মাসছয়েক আগে একতলা বাড়ি সংস্কারের কাজ করতে এসেছিলেন দুই রাজমিস্ত্রি। তাঁদের দু’জনকে প্রথম দেখাতেই ভাল লেগে যায় নিশ্চিন্দা আনন্দনগরের দুই গৃহবধূ রিয়া এবং অনন্যা কর্মকারের। দুই রাজমিস্ত্রি সুভাষ ও শেখরকে তাঁদের পছন্দ হয়ে যায়। প্রথমে আলাপ। তারপর মোবাইল নম্বর বিনিময় হয়। ওই দুই রাজমিস্ত্রি যখন বাড়িতে কাজ করছিলেন তখনই প্রথমে দুপুরবেলা বাড়ির কর্তাদের অনুপস্থিতিতে চলত খুনসুটি, প্রেমালাপ। দুই গৃহবধূর দুই রাজমিস্ত্রির সঙ্গে সেই প্রেমালাপই গত ৬ মাসে গভীর হয়। অবশেষে দুই গৃহবধূ দুই রাজমিস্ত্রির সঙ্গে ঘর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন।
[আরও পড়ুন: কঙ্গনা রানাউতকে বিয়ে করতে চলেছেন অনিল কাপুর! বলিউডে হঠাৎই জোর গুঞ্জন]
তদন্তে নেমে পুলিশ দেখে, গত ১৫ ডিসেম্বর দুই গৃহবধূর একজনের মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন কলেই বাড়ি থেকে বেরিয়ে মুর্শিদাবাদ চলে যাওয়ার কথা বলা হয়। কারা গৃহবধূর মোবাইলে ফোন করে তা খুঁজতে গিয়েই পুলিশ দুই রাজমিস্ত্রির খোঁজ পান। বিভিন্ন সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে, ওই দুই রাজমিস্ত্রি দুই গৃহবধূকে নিয়ে চলে যান। পুলিশের ধারণা, প্রথমে শ্রীরামপুরে সাক্ষাৎ করে সেখান থেকে মুর্শিদাবাদ চলে যায়। এরপর সেখান থেকে চলে যায় মুম্বই। তবে কোথায় তারা ছিল, তার খোঁজ করছিল পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই দুই গৃহবধূ তাঁদের প্রেমিকের সঙ্গে ভোরবেলায় আসানসোল স্টেশনে পৌঁছবে। সেখান থেকে ট্রেন পরিবর্তন করবেন তাঁরা। রিয়ার সঙ্গে সন্তানও থাকতে পারে বলেই জানতে পারে পুলিশ। সেই অনুযায়ী পুলিশ আসানসোল স্টেশন থেকে পাঁচজনকে আটক করে। এরপর তাঁদের হাওড়ার নিশ্চিন্দা থানার হাতে তুলে দেওয়া হয়।
[আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে জড়িয়েছে স্ত্রী! স্রেফ সন্দেহের বশে তরুণীর উপর অ্যাসিড হামলা স্বামীর]
সর্বশেষ খবর
-
কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, আমিষ বিতর্ক সরিয়ে মাছ দিয়ে খেলেন ভোগ
-
মুখ-কাঁধ নড়তেই থাকে, চাইলেও থামানো যায় না! ‘ট্যুরেট সিনড্রোম’ চিনবেন কীভাবে?
-
‘পুরো বন্দে মাতরম নয়’, এবার কেন্দ্রের আদেশ উড়িয়ে সরকারি নির্দেশিকা কর্নাটকে
-
শ্যারনের সঙ্গে সত্যিই প্রেম করছেন সময় রায়না? চর্চার মাঝে মুখ খুললেন ‘বিতর্কিত’ কমেডিয়ান
-
রাতে বাড়িতে ঢোকা, জোর করে পোশাক খুলে দেওয়া ধর্ষণের চেষ্টা নয়! রায় হাই কোর্টের