শান্তনু কর, জলপাইগুড়ি: থানায় বসিয়ে ধৃত বিজেপি নেতা-কর্মীদের মাংস-ভাত খাওয়ানোর ঘটনা। কোতোয়ালি থানার আইসি বদলির ২৪ ঘন্টার মধ্যে বদলি করা হল জেলা পুলিশ সুপার অভিষেক মোদিকে। তাঁর জায়গায় জলপাইগুড়ি জেলার পুলিশ সুপারের দায়িত্বে আসছেন কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার যাদব। পাশাপাশি বদলি হওয়া কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের জায়গায় দায়িত্বে আসছেন দক্ষিণ দিনাজপুরের ডিআইবির ইনস্পেক্টর বিপুল সিনহা।
প্রসঙ্গত, সোমবার সকালে বাড়ির কিছুটা দূর থেকে উদ্ধার হয়েছিল হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ। বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিজেপি অভিযোগ তোলে যে, পরিকল্পনামাফিক তৃণমূলের লোকেরা খুন করেছে ওই বিধায়ককে। তদন্তের দাবিতে সরব হন প্রত্যেকে। মঙ্গলবার উত্তরবঙ্গে বনধের ডাক দেয় বিজেপি। সেই মতো এদিন সকাল থেকেই বনধ সফল করতে রাস্তায় নামে গেরুয়া শিবিরের কর্মীরা। কোতোয়ালি থানার বিভিন্ন জায়গায় জোরপূর্বক দোকান বন্ধ করানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।
[আরও পড়ুন: থানায় বসে মাংস-ভাতে ভূরিভোজ ধৃত বিজেপি কর্মীদের, ২৪ ঘণ্টার মধ্যে বদলি কোতোয়ালির আইসি]
পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে কোতোয়ালি থানার পুলিশ। সেই সময়ই আটক করে থানায় নিয়ে যায় মহিলা-সহ বেশ কয়েকজন। সেখানে থাকাকালীন বিজেপি কর্মীরা পুলিশ আধিকারিকদের জানায় যে, তাঁদের খিদে পেয়েছে। ধৃতদের মধ্যাহ্নভোজের আবদার পাওয়া মাত্রই আয়োজন শুরু করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই থানায় পৌঁছে যায় গরম ভাত-খাসির মাংস। বিজেপি কর্মীদের মাংস-ভাত খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। তারপরই পরপর দুই বদলি।
[আরও পড়ুন: জলপাইগুড়িতে খাসির মাংস-ভাতে থানায় ভূরিভোজ বনধ সমর্থনকারী বিজেপি কর্মীদের]
সর্বশেষ খবর
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর