সংবাদ প্রতিদিন ব্যুরো: তমলুকের (Tamluk) আদি বিজেপি কর্মীরাই ভোট দেবেন না পদ্মে। বরং তাঁদের ভোট পাবেন দেবাংশু ভট্টাচার্য। নবরাত্রি মহাপুজো ও মহাযজ্ঞ অনুষ্ঠানে গিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিশানা করলেন শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি নেতাদের, যারা তাঁরা এককালে তৃণমূলে ছিলেন।
বৃহস্পতিবার সকালে নবরাত্রি মহাপুজো ও মহাযজ্ঞে যোগ দিতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। অনুষ্ঠান শেষে বেরনোর সময় একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানাও করেন। এর পরই তিনি বিস্ফোরক দাবি করেন। কুণাল ঘোষের দাবি, ওই এলাকার আদি বিজেপি নেতারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের মধ্যে একাধিক বড় নেতা রয়েছেন।
[আরও পড়ুন: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে FIR রাজ্যের]
এদিন কুণাল ঘোষ বলেন, “যাঁরা দলবদল করেছেন। তাঁরা সিবিআই-ইডির হাত থেকে বাঁচতে বিজেপিকে হাইজ্যাক করেছেন। আদি বিজেপিরা মোটেই তা ভালোভাবে নিচ্ছেন না। তাই আদি বিজেপি মনস্থির করে ফেলেছেন দেবাংশু ও উত্তম বারিককে ভোট দেবেন।” এই মন্তব্যের পালটা দিয়েছে বিজেপিও। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ। আর নব্য ও আদি বিজেপি কর্মীদের মধ্যেকার দ্বন্দ্বকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল।
[আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ডের ৭৫২ কোটির সম্পত্তি বাজেয়াপ্তে সায় PMLA কর্তৃপক্ষের, চাপে গান্ধীরা]
সর্বশেষ খবর
-
‘বাঁচান, আমাকে ওরা মেরেই ফেলবে’, কুয়েতে পরিচারিকার কাজ করতে যাওয়া তামিল মহিলার ভিডিও ভাইরাল!
-
‘বিগ বস’-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি? অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে জানিয়েই দিলেন শন
-
ইস্টবেঙ্গল গ্যালারির টিকিট কেটে মিলল মোহনবাগানের! ডার্বি বিভ্রান্তির সমাধান জানাল আইএফএ
-
বেলগাছিয়া স্টেশনে থমকে গেল মেট্রো! ‘আগুন আগুন’ চিৎকারে লাফ যাত্রীদের
-
কনফার্মড টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি! স্টেশন চত্বরেই তরুণীকে ‘ধর্ষণ’ রেলকর্মীর