চিতাবাঘের হামলায় জখম হলেন এক শিশু-সহ সাত জন। পরে সেই চিতাবাঘটিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের শিশাবাড়ি সরুগাও গ্রামে। চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যান জলপাইগুড়ি বনদপ্তরের দলগাও রেঞ্জের বনকর্মীরা। মঙ্গলবার সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দলগাঁও রেঞ্জের অধীনে শিশুবাড়ি সরুগাঁও গ্রামে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ ঢুকে পড়ে। চিতাবাঘটি প্রথমে একটি শিশুকে কামড়ে ধরে। শিশুটিকে ছাড়াতে তার বাবা চিতাবাঘের উপর ঝাঁপিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে চিতাবাঘটি শিশুটিকে ছেড়ে অন্যান্যদের উপর আক্রমণ করে। চিৎকার-চেঁচামেচিতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপরই তাঁরা কোদাল, লাঠি নিয়ে চিতাবাঘটিকে পিটিয়ে খুন করেন বলে অভিযোগ। গোটা ঘটনাটিকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন:
জলপাইগুড়ি বনদপ্তরের ডিএফও ভি বিকাশ বলেন, “আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার চিতাবাঘটির ময়নাতদন্ত করা হবে। চিতাবাঘটি গ্রামের বেশ কয়েকজনকে জখম করেছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভোটে হারতেই ‘অমাবস্যার চাঁদ’, বাংলার ‘বিগ বস’ দিয়েই কামব্যাক সায়ন্তিকার!
-
বাবার সঙ্গে দেখা হতেই কী বলেন শুটার দময়ন্তী? মেয়েকে ফিরে পেয়ে স্বস্তিতে মা
-
এই সরকারকে বিশ্বাস নেই! সোনমকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আর্জি ‘উদ্বিগ্ন’ মমতার
-
‘মাসে চারটে কোয়ার্টার দখল’, দলের লোকেদের বিরুদ্ধে গুন্ডামি-দখলদারির অভিযোগ, হুঁশিয়ারি জিতেন্দ্রর
-
নদীতে হরপা বান! আলিপুরদুয়ারে ভাসল অস্থায়ী সেতু, রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল