বাবুল হক, মালদহ: রক্ত শূন্যতা নিয়ে ভর্তি হওয়া চিকিৎসাধীন রোগীর মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ রোগী মৃত্যুর প্রতিবাদে মেডিক্যাল কলেজ হাসপাতাল ভাঙচুরের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ৷
[মুখ্যমন্ত্রীর হাত ধরে বারুইপুরে ঠিকানা বদলাচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল]
জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কায়েম আলি (৫০)৷ মঙ্গলবার বিকেলে রক্ত শূন্যতা নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন কায়েম আলি। রাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে৷ ওই সময় কর্তব্যরত চিকিৎসকেরা জানান, রোগীর চিকিৎসার জন্য প্রয়োজন রক্ত৷ বাইরে থেকে চড়া দামে রক্ত কিনে পরিবারের লোকেরা যখন ওয়ার্ডে যেতে চান, সেই সময়ে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা তাঁদেরকে ঢুকতে বাধা দেয়৷ পরিবারের অভিযোগ, রক্ত পৌঁছে দেওয়াকে কেন্দ্র করে চলতে থাকা টানাপোড়েনের জেরে মৃত্যু হয় ওই রোগীর৷ রোগীমৃত্যুর খবর পেয়ে নিরাপত্তা কর্মীদের উপর চড়াও হন পরিবারের সদস্যরা৷ বেধড়ক মারধর করা হয় নিরাপত্তা রক্ষীদের৷
[হাতে চ্যানেল করতে গিয়ে বিপত্তি! প্রতিবাদ করায় বৃদ্ধের সঙ্গে দুর্ব্যবহার নার্সের]
শনিবার রাতে নিরাপত্তা রক্ষীদের মারধরের পর আজ সকালে ওই একই ঘটনার প্রতিবাদ জানিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে হামলা চালান মৃতের পরিবারের সদস্যরা৷ নির্বিচারে চলে ভাঙচুর৷ লন্ডভন্ড করে দেওয়া হয় জরুরি ও বহির্বিভাগ৷ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অন্য রোগীদের মধ্যও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ হাসপাতাল ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ। গোটা ঘটনায় মৃত রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়৷ পালটা সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগেও দায়ের হয় মামলা৷ তবে, এদিনের এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার