Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা

জেলার প্রশাসনিক কর্তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০১৮, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০১৮, ১৭:৫২

options
link
ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: রোদ্দুরের দেখা মিলতে না মিলতেই ফের চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ। ঘূর্ণাবর্তের এবং মৌসুমি অক্ষরেখার অবস্থানের মাঝেই সাগরের উপর জমাট বাঁধছে সেটি। ক্রমশ শক্তিশালী হয়ে উঠে আবার প্রবল বর্ষার আশঙ্কা তৈরি করছে। তার জেরে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাওয়া অফিসের কর্তারা।

[বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটি নিম্নচাপের ধকল সামলাতে না সামলাতেই নতুন নিম্নচাপের মুখোমুখি হতে চলেছে রাজ্যবাসী। তার সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় বন্যা আলিপুরের উদ্বেগের বহর আরও বাড়িয়েছে। আগামী দিনগুলোয় আকাশ কেমন থাকবে? আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সপ্তাহের শেষে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস এদিন জানান, বৃহস্পতি ও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টি বাড়বে বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের। হাওয়া অফিস সূত্রে খবর, বিগত বেশ কয়েক দিন ধরে আর্দ্রতা খুব বেশি ছিল। কিন্তু কোনও প্রাকৃতিক অনুষঙ্গ না থাকায় সেভাবে বৃষ্টির দেখা মিলছিল না।

[সম্পর্কে আপত্তি বাড়ির, স্কুল চত্বর থেকে কিশোরীকে অপহরণ প্রাক্তন প্রেমিকের]

তবে নতুন এই নিম্নচাপের ফলে মেঘের সঞ্চার হয়ে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ফের বৃষ্টি নামার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের ধারণা ছিল, নিম্নচাপটি মঙ্গলবার থেকে দুর্বল হতে শুরু করবে। তবে তা না হয়ে আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপটি। ভারী বৃষ্টির আশঙ্কায় জেলার প্রশাসনিক কর্তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরও।

[মোমোতে প্রথম মৃত্যু? নয়া গেমের আতঙ্ক পাহাড় থেকে সমতলে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.