সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মকর সংক্রান্তিতে স্বাভাবিকের উপরে তাপমাত্রার পারদ৷ তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার বিকেল থেকেই বইতে পারে উত্তুরে হাওয়া৷ তার জেরে ফের জাঁকিয়ে পড়তে পারে শীত৷ আগামী দু-তিনদিন একই আবহাওয়া জারি থাকার সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস৷
[পুণ্যার্জনের আশায় সাগর সঙ্গমে, অসুস্থ হয়ে ২ দিনে মৃত্যু ৪ তীর্থযাত্রীর]
গত বছর ডিসেম্বরের শেষের দিক থেকে ঝোড়ো ইনিংস চলছে শীতের৷ দিনের পর দিন ক্রমশই নামছিল তাপমাত্রার পারদ৷ গত পাঁচ বছরের তাপমাত্রার নিরিখে শীতলতম শীতকালের সাক্ষী ছিল ২০১৮ সাল৷ চলতি বছরের শুরুর সপ্তাহেও দুর্দান্ত ফর্মে ছিল শীত৷ তবে গত কয়েকদিনে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ৷ গত সপ্তাহের শেষের দিক থেকে কখনও ১১ আবার কখনও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরফেরা করছে তাপমাত্রা৷ সোমবার তো শীতের পোশাক পরেও বেশ খানিকটা গরমের অনুভূতি পেয়েছেন শহরবাসী৷ মঙ্গলবারও সেভাবে ঠান্ডা উপভোগ করতে পারেননি শীতবিলাসীরা৷ সকাল থেকে সামান্য কুয়াশার দাপট জারি রয়েছে৷ স্বাভাবিকভাবে তার জেরে চড়েছে তাপমাত্রার পারদ৷ মঙ্গলবার শহরের তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি৷ তবে কি মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে না? শীতবিলাসীদের মনে ঘুরপাক খাচ্ছে সেই একই প্রশ্ন৷
[গঙ্গাসাগরে মোতায়েন মাইন উদ্ধারে দক্ষ নৌসেনার ডুবুরিরা]
কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তাদের জন্য আশার বাণী শুনিয়েছে৷ হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকালে সেভাবে শীতের অনুভূতি হয়নি ঠিকই৷ তবে রাতের দিকে আবারও গত বছরের শেষের দিকের মতো ফুল ফর্মে ঝোড়ো ইনিংস শুরু করতে পারে শীত৷ দুপুর থেকে বইতে শুরু করবে উত্তুরে হাওয়া৷ আর উত্তুরে হাওয়ার হাত ধরে আবারও নামতে শুরু করবে তাপমাত্রার পারদ৷ আগামী দু-তিনদিন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস৷ শুধু তাই নয় দার্জিলিঙে ফের হতে পারে তুষারপাত৷ হাওয়া অফিসের বার্তা শুনে খুশি শীতবিলাসীরা৷
সর্বশেষ খবর
-
‘হয়তো আমাকে এনকাউন্টারে মেরে দেবে’, ফের বিস্ফোরক সোনম ওয়াংচুক
-
নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা! কবে দেখা মিলবে রোদের?
-
প্রতিনিধিত্ব আইন আর বয়স ভাঁড়ানো নিয়ে সরগরম সভা, শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সিএবি’তে
-
ভোররাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ! গ্রেপ্তার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি
-
দু’বছরের জন্য নয়া টাইটেল স্পনসর পেল বিসিসিআই, ম্যাচপ্রতি বিপুল অঙ্কে চূড়ান্ত চুক্তি