শিক্ষামন্ত্রী দীপক বর্মণ, বিজেপি নেতা সম্বিত পাত্রের পর এবার পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হল। সোমবার মন্ত্রীর মোবাইল নম্বরটি হ্যাক করার পর, তাঁর পরিচিতদের কাছে জরুরি ভিত্তিতে টাকা চেয়ে ভুয়ো মেসেজ পাঠাতে শুরু করে সাইবার অপরাধীরা। এই নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করে সকলকে সতর্ক করে দেন মন্ত্রী অজয়।
প্রতারকদের পাঠানো ওই বার্তায় লেখা হচ্ছে, জরুরি প্রয়োজনে কিছু টাকার দরকার এবং বর্তমানে নিজস্ব ইউপিআই কাজ করছে না। আগামীকাল সকালেই সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩৫ হাজার টাকার একটি কিউআর কোড পাঠানো হয়। ভিআইপি নম্বর থেকে এমন মেসেজ আসায় স্বাভাবিকভাবেই মন্ত্রীর পরিচিত মহলে ব্যাপক উদ্বেগ ছড়ায়। বর্তমানে মন্ত্রী কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর সংক্রান্ত কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন।
আরও পড়ুন:
এই ঘটনার পর অজয় কুমার পোদ্দার নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে সকলকে সতর্ক করেন। তিনি স্পষ্ট জানান, তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তাঁর নম্বর থেকে কোনও বার্তা বা টাকার দাবি এলে তাতে যেন কেউ কান না দেন। কোনও অবস্থাতেই যেন কেউ টাকা না পাঠান। এই বিষয়ে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করা হয়েছে বলেও জানান তিনি।
দু’দিন আগেই শিক্ষামন্ত্রী দীপক বর্মণের হোয়াটসঅ্যাপ হ্যাকের অভিযোগ ওঠে। মন্ত্রীর নম্বর থেকে হিন্দিভাষায় ইংরেজিতে লেখা মেসেজ পরিচিতদের কাছে যায়। দীপক বর্মনের দাবি, মেসেজে জরুরি ভিত্তিতে টাকা লাগবে বলে দাবি করা হয়েছে। ইউপিআই কাজ করছে না বলেও মেসেজে লেখা হয়েছে বলে অভিযোগ। গতকাল বিজেপির অন্যতম মুখপাত্র সম্বিত পাত্রের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও হ্য়াক হয়। এই নিয়ে সমাজমাধ্যমে সকলকে সতর্কও করেন তিনি। এরপর একই রকমভাবে সোমবার অজয় পোদ্দারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও হ্যাক করল সাইবার অপরাধীরা। এই সব ঘটনা প্রমাণ করে যে সাইবার অপরাধীদের জাল কতটা বিস্তৃত। তাই যেকোনও পরিচিত নম্বর থেকে টাকার অনুরোধ এলেও, তা যাচাই না করে লেনদেন না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা
-
মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের, ঠিক কী বলেছিলেন?
-
মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা! এক লপ্তে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফ্টের
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল
-
রামপুরহাটের ‘দুমকা রোড’ এখন শ্যামাপ্রসাদের নামে, জন্মদিবসে মূর্তি স্থাপন করে ঘোষণা বিধায়কের