Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Dilip Ghosh

পরিবারপিছু ১২০০ টাকা! পঞ্চায়েতে কোনও কর বাড়ছে না, সাফ বার্তা দিলীপের, বাতলালেন আয় বাড়ানোর উপায়

রাজ্যের পালাবদলের পরই জল্পনা উঠেছিল পঞ্চায়েত এলাকায় জনসাধারণের উপর করের মাশুল বাড়বে! এমনই জল্পনা দেখা দিয়েছিল। দিন কয়েক আগে এই বিষয়ে নবান্নের তরফে জানানো হয়, এমন কোনও নির্দেশিকা হয়নি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:১৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:১৪

options
link
পরিবারপিছু ১২০০ টাকা! পঞ্চায়েতে কোনও কর বাড়ছে না, সাফ বার্তা দিলীপের, বাতলালেন আয় বাড়ানোর উপায় zoom
ফাইল ছবি।
Advertisement

রাজ্যের পালাবদলের পরই জল্পনা উঠেছিল পঞ্চায়েত এলাকায় জনসাধারণের উপর করের মাশুল বাড়বে! পরিবারপিছু ১২০০ টাকা কর হবে, এমনই জল্পনা দেখা দিয়েছিল। দিন কয়েক আগে এই বিষয়ে নবান্নের তরফে জানানো হয়, এমন কোনও নির্দেশিকা হয়নি। এবার সেই বিষয়েই বড় বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, পঞ্চায়েতে কোনও কর বাড়ানো হবে না। পঞ্চায়েতগুলিকে নিজেদের সম্পদ কাজে লাগিয়ে রাজস্ব বৃদ্ধি করে আর্থিক স্বনির্ভর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ, শুক্রবার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের আউটকাম রিভিউ মিটিংয়ে যোগ দিয়েছিলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, “পুকুর, বাজার, হাটের শেড, নদীর ঘাট এবং পঞ্চায়েত ভবনের হল ভাড়ার মতো নিজস্ব সম্পদ থেকে আয় বাড়িয়ে পঞ্চায়েতগুলির আর্থিক ভিত আরও শক্তিশালী করতে হবে। এতে সাধারণ মানুষের উপর নতুন করে কোনও করের বোঝা চাপবে না। একই সঙ্গে উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েতের নিজস্ব তহবিলও বৃদ্ধি পাবে।” আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, অতীতে বহু অযোগ্য ব্যক্তির নাম তালিকাভুক্ত হয়। সেই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রায় একহাজার অযোগ্য ব্যক্তি সরকারি অর্থ ফেরত দিয়েছেন। প্রায় সাড়ে ১২ হাজার অযোগ্য ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। দিলীপের দাবি, ভবিষ্যতে কেবল প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই সরকারি আবাসনের সুবিধা পাবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সীমান্ত এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা অনুযায়ী সীমান্তের শেষ গ্রামই দেশের শেষ গ্রাম নয়। বরং সেটিই দেশের প্রথম গ্রাম। সেই লক্ষ্যেই ভাইব্র্যান্ট ভিলেজ প্রকল্পের মাধ্যমে সীমান্তবর্তী গ্রামগুলিতে উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং স্বনির্ভরতা গড়ে তোলার কাজ চলছে।” নদিয়া-সহ একাধিক সীমান্ত জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অনুপ্রবেশ রোধের পাশাপাশি এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে। সেই কথাও জানিয়েছেন দিলীপ।

এদিনের বৈঠকে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়ার জেলাশাসক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের বিভিন্ন আধিকারিক, জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রতিনিধি, অন্যান্য আধিকারিকরা। পঞ্চায়েতগুলিতে উন্নয়নের জন্য আগামী দিনে বড় বার্তা দেওয়া হয়েছে। এদিন কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ। তৃণমূল থেকে কেউ বিজেপিতে আসছে না, সেই কথা জানিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.