সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: বেয়াড়া হাতিদের আর রাখা হবে না জঙ্গলমহলে। তাদেরকে নিয়ে যাওয়া হবে বক্সার ‘বোর্ডিং’য়ে। প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত জানান, জঙ্গলমহলে হাতির দলের দাপাদাপির মূলে রয়েছে ১০ হাতি। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ঘুম পাড়িয়ে পাঠিয়ে দেওয়া হবে বক্সায়। সেখানে ‘ভদ্র’ হাতিদের দলের মাঝে তাদেরও সবক শেখানো হবে। বৃহস্পতিবার ঝাড়গ্রামে যে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করা হয়েছে তাকে উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে। বাকিদেরও বক্সাতে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে যাবতীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
উত্তরবঙ্গের জলদাপাড়া থেকে আনা দু’টি কুনকি হাতিকে নিয়ে সন্ধে পর্যন্ত চলে বেয়াড়া হাতি ধরার অভিযান। আর এই পুরো অভিযান ঘিরে মানুষের ভিড়ে সরগরম রইল দিনভর। মেলার চেহারা নেয় জঙ্গল লাগোয়া পিচ রাস্তা। বসে দোকান। ঝাড়গ্রাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের পিলখানা থেকে দুই কুনকি হাতি মীনাক্ষী আর শম্ভুকে লরি করে নিয়ে যাওয়া হয়েছিল ঝাড়গ্রাম রেঞ্জের জোয়ালভাঙার জঙ্গলে।
[আরও পড়ুন: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এবার শুভেন্দু অধিকারীকে নোটিস তমলুক থানার
বনদপ্তরের টিমে ছিলেন প্রাণী চিকিৎসক, ট্রাঙ্কুলাইজার টিমের বিশেষজ্ঞরা। ছিল পুলিশ ও হুলা পার্টি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, জোয়ালভাঙার জঙ্গলে চারটি হাতির একটি দল রয়েছে। সেই দলের দু’টি হাতিকে বেয়াড়া বলে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, নির্দিষ্ট হাতিকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়েছিল। তার মধ্যে একটি গুলি একটি হাতির গায়ে লাগে। সন্ধে নামার পর কুনকি হাতি দু’টিকে ফিরিয়ে আনা হয় জুলজিক্যাল পার্কে।
তবে কীভাবে কুনকি হাতির অভিযান দেখতে জঙ্গল লাগোয়া রাস্তায় মানুষের মেলা বসেছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, কলাবনি রাজ্য সড়কেও ছিল মানুষের জমায়েত। অথচ এই সড়ক হাতি চলাচলের করিডর। বেয়াড়া হাতিকে ঘুম পাড়ানোর এই অভিযানে ছিলেন পিসিসিএফ রাজেশ কুমার, সিসিএফ আশোক প্রতাপ সিং, ঝাড়গ্রাম ডিএফও শেক ফরিদ প্রমুখ।
[আরও পড়ুন: পাঁশকুড়া যাওয়ার পথে বিকট শব্দে থামল ট্রেন, আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত কয়েকজন যাত্রী]
সর্বশেষ খবর
-
প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম, আদালতে অনুপস্থিত মানিক, ক্ষুব্ধ আদালত
-
এবার উদয়ন গুহর বেআইনি নির্মাণেও বুলডোজার? মাপজোক করে কী নির্দেশ ভূমি সংস্কার দপ্তরের
-
ভুয়ো নথিতে ভিনরাজ্যের ক্রিকেটারদের সুযোগ দেন সিএবি কর্তা! বিতর্কে কী সাফাই অভিযুক্তর?
-
কোন রূপরেখায় বিশ্বকাপ খেলতে পারে ভারত? কানাডায় অ্যাকাডেমি খুলে কী উপলব্ধি ইস্টবেঙ্গল প্রাক্তনীর?
-
আধারের এই তথ্য পরিবর্তন বিনামূল্যেই করুন বাড়িতে বসে! জানুন কীভাবে